জীবনে চাই ডিসিপ্লিন
নিজের জীবনটা সেইভাবে গড়ে তুলতে চেষ্টা করবেন, যাতে করে সমাজে প্রতিষ্ঠিত হতে পারেন। তাই জীবনে ডিসিপ্লিন বজায় রাখুন। ডিসিপ্লিনের বাইরে গেলে লক্ষ্যপূরণ করা সম্ভব নয়। নিজের সফলতার জন্য অন্যকে অনুসরন করতে পারেন। অনুকরনে না যাওয়ায় ভালো। কথা কম বলে কাজে মনোযোগ করতে সচেষ্ট হওয়া প্রয়োজন। পড়াশুনা করার অভ্যাসটা রাখতেই হবে। নতুন কিছু রোজই শিখতে হবে।
নিজের সাথে নিজের কম্পিটিশনটা যেন থাকে। বিনয়ী হোন। অহঙ্কার নয়। সব কিছু বুঝিয়ে বলতে চেষ্টা করবেন। মাথায় রেখে চলবেন, চাকরি করা মানেই দাসত্ব করা নয়। আপনি চুক্তিমতো কাজ করছেন বলেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন। মনিটর করার মানুষ পাবেন না। ফাঁকি দিলে নিজেই ফাঁকে পড়বেন, ঠকে যাবেন। অনেকেই প্রত্যাশা করেন, জীবনে সাফল্যের লক্ষ্যে চাকরি করবো না, চাকরি দেব। বিষয়টা মোটেই অহঙ্কারের নয়। তবে পরস্পর পরস্পরকে সম্মান করতে হবে। সব সময় বিনয় মানুষকে মহৎ করে তোলে। অহঙ্কার মানুষকে ছোট করে দেয়। সব সময় মাটির দিকে তাকিয়ে হাঁটতে চেষ্টা করলে সফল হবেন। ছোট-বড় প্রতিটা জিনিস লিখতে চেষ্টা করবেন। যাতে করে অনেক কাজ যথাসময়ে করতে পারা যায়।

