Determination to build a careMiscellaneous 

কেরিয়ার তৈরিতে সংকল্প

কেরিয়ার তৈরি করতে ব্যর্থ হচ্ছেন! এমনকী যোগ্য হয়ে ওঠার ক্ষেত্রেও ব্যর্থ। দুশ্চিন্তা বাড়ছে। নিজের বলে ভাবতে শুরু করেছিলেন তাঁরা সব দূরে সরে গিয়েছেন। সম্মান ও ভালোবাসা পাচ্ছেন না কোথাও। জীবনের সবকিছু থেকেই প্রায় আগ্রহ হারিয়ে ফেলছেন। বয়স হয়ে যাচ্ছে, আর সেভাবে কিছু করে ওঠা যাবে না বলে মনে করছেন। “আমার দ্বারা কিছু হবে না বা সম্ভবই না”, এমন ধারণা মনে আনবেন না। যদি পরিস্থিতি বদলাতে চান, তাহলে জীবনের দায়িত্ব নিজের হাতে তুলে নিতে চেষ্টা করতে হবে। পরিশ্রম করার সংকল্প করতে হবে। কোন পথে নিজের সম্ভাবনা বেশি তা খতিয়ে দেখে নিতে হবে। অনেক কষ্ট ও যন্ত্রণা অতিক্রম করে এগিয়ে যেতে হবে। মনে রাখতে হবে, জীবনে কড়া পদক্ষেপ নিতেই হবে। হঠাৎ কেউ এসে গুছিয়ে দিয়ে বা উপহার দিয়ে যাবে না। সাফল্যের লক্ষ্যে অনেক কিছুই পেরে ওঠা সম্ভব বা শিখে নিতে চেষ্টা করা প্রয়োজন।বাইরেটা দেখলে আন্দাজ করা যায়, দুনিয়া ক্রমশ এগিয়ে চলেছে। আর বদলে যেতে শুরু করেছে। পরিশ্রমের দৌলতে নিজের সম্মানজনক একটা জায়গা তৈরি হবে। লড়াই থেকে সরে আসলে হবে না।

Related posts

Leave a Comment