১০০০ জনের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং হবে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ৪৮৮ নবাগত এবং ৫১২ এক্স-আইটিআইকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি। ট্রেনিং হবে অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট ১৯৬১-র অধীনে। ফ্রেশারদের ক্ষেত্রে ট্রেনিংয়ের মেয়াদ ২ বছর বা ১ বছর ৩ মাস। এক্স-আইটিআিদের ক্ষেত্রে ট্রেনিংয়ের মেয়াদ ১ বছর। ট্রেনিং শেষে চাকরির কোনও সম্ভাবনা নেই।
ট্রেড অনুযায়ী যথাক্রমে ফ্রেশার ও এক্স-আইটিআই -এর জন্য আসন:– কার্পেন্টার: ৪০ ও ৪০, ইলেক্ট্রিশিয়ান: ৮০ ও ১২০, ফিটার: ১২০ ও ১৪০, মেশিনিস্ট: ৪০ ও ৪০, পেইন্টার: ৪০ ও ৪০, ওয়েল্ডার: ১৬০ ও ১৩০। এছাড়া এমএলটি – রেডিওলজি ট্রেডে ফ্রেশারের জন্য আসন ৪, এমএলটি – প্যাথোলজি ট্রেডে ফ্রেশারের জন্য আসন ৪ এবং পিএএসএসএ (পাসা) ট্রেডে এক্স আইটিআই -দের জন্য আসন ২।
এক্স-আইটিআই – ফিটার, ইলেক্ট্রিশিয়ান এবং মেশিনিস্ট ট্রেডের প্রার্থীদের অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে ১০+২ সিস্টেমে বিজ্ঞানের বিষয় এবং অঙ্ক নিয়ে মাধ্যমিক/ সমতুল পাশ এবং এনসিভিটি/ এসসিভিটি-র দেওয়া সংশ্লিষ্ট ট্রেডের ন্যাশনাল ট্রেড সার্টিফিকেটধারী হতে হবে। কার্পেন্টার, পেইন্টার এবং ওয়েল্ডার ট্রেডের প্রার্থীদের অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে ১০+২ সিস্টেমে বিজ্ঞানের বিষয় এবং অঙ্ক নিয়ে মাধ্যমিক/ সমতুল পাশ এবং এনসিভিটি/ এসসিভিটি-র দেওয়া সংশ্লিষ্ট ট্রেডের ন্যাশনাল ট্রেড সার্টিফিকেটধারী হতে হবে। প্রােগ্রামিং অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট ট্রেডের প্রার্থীদের অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক/ সমতুল পাশ এবং এনসিভিটি/ এসসিভিটি-র দেওয়া কম্পিউটার অপারেট অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ট্রেডের ন্যাশনাল ট্রেড সার্টিফিকেটধারী হতে হবে। ট্রেনিংয়ের মেয়াদ ১ বছর।
ফ্রেশার – ফিটার, ইলেক্ট্রিশিয়ান, মেশিনিস্ট, কার্পেন্টার, পেইন্টার ট্রেডের প্রার্থীদের অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে ১০+২ সিস্টেমে বিজ্ঞানের বিষয় এবং অঙ্ক নিয়ে মাধ্যমিক/ সমতুল পাশ হতে হবে। এই ট্রেডগুলির ক্ষেত্রে ট্রেনিংয়ের মেয়াদ ২ বছর।
ওয়েল্ডার ট্রেডের ক্ষেত্রে প্রার্থীদের অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে ১০+২ সিস্টেমে বিজ্ঞানের বিষয় এবং অঙ্ক নিয়ে মাধ্যমিক/ সমতুল পাশ হতে হবে। এমএলটি (রেডিও এবং প্যাথোলজি) ট্রেডের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্র এবং বায়োলজি নিয়ে অন্তত ৫০ শতাংশ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ হতে হবে। ওয়েল্ডার এবং এমএলটি ট্রেডের ক্ষেত্রে ট্রেনিংয়ের মেয়াদ ১ বছর ৩ মাস।
১-১০-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। মাধ্যমিক/ সমতুল পাশ ফ্রেশারদের স্টাইপেন্ড মাসে ৬,০০০ টাকা। উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ ফ্রেশারদের স্টাইপেন্ড মাসে ৭,০০০ টাকা। এক্স-আইটিআইদের স্টাইপেন্ড মাসে ৭,০০০ টাকা। ট্রেনিংয়ের দ্বিতীয় বছরে ১০ শতাংশ এবং তৃতীয় বছরে ১৫ শতাংশ হারে স্টাইপেন্ড বৃদ্ধি পাবে।
প্রসেসিং ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। তফশিলি/ মহিলা/ শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না।
দরখাস্ত করবেন ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির (https://pbicf.in)ওয়েবসাইটের মাধ্যমে, ২৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার মধ্যে। অনলাইন দরখাস্ত করতে বসার আগে হাতের কাছে যাবতীয় প্রয়ােজনীয় তথ্য এবং পাসপোর্ট মাপের ছবির স্ক্যান (২০০ কেবি সাইজের মধ্যে, জেপিজি/ জেপিইজি ফর্ম্যাটে) করে নিয়ে বসবেন।
আইসিএফ প্রার্থীদের যোগাযোগ করবে কেবলমাত্র এসএমএস বা ই-মেলের মাধ্যমে। সমস্ত এসএমএস করা হবে 7397755127, 7397755128, 7397755129, 7397755130, 7397755131, 7397755132, 7397755133 এবং 7397755134 নম্বরগুলি থেকে। বাছাই / যোগ্য প্রার্থীদের মেধাতালিকা পাওয়া যাবে ওপরে বলা ওয়েবসাইটে। মেধাতালিকা প্রস্তুত করা হবে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের নম্বরের ভিত্তিতে (যেখানে যেমন প্রযােজ্য)।
ফ্রেশাররা কোন ট্রেডে ট্রেনিং নেবেন তা উল্লেখ করতে পারেন। পরে মেধা এবং সংশ্লিষ্ট ট্রেডে খালি আসনের ভিত্তিতে ট্রেট অ্যালট করা হবে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইট/ বিজ্ঞপ্তিতে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

