IPL 2020Miscellaneous Trending News 

আইপিএল আবহে ছবি মুক্তি পিছিয়ে দিল সংস্থা

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ দেশের অন্যতম একটি বিরাট সংস্থা হল ওটিটি । এই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছিল, বছর জুড়ে তারা একটানা হিন্দি ছবি দেখাবে তাদের সিনেমার পর্দায় । এখনও পর্যন্ত তাদের দেখানো ছবি হল- মহেশ ভাট নির্দেশিত পূজা, আলিয়া ভাট ও সঞ্জয় দত্ত অভিনীত ‘সড়ক ২’ , বিদ্যুৎ জাম্বওয়াল অভিনীত ‘খুদা হাফিজ ‘ এবং প্রয়াত সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’ প্রভৃতি। তবে এসব ছবি ছাড়াও আরও অনেক বড় ছবি রয়েছে । যার মধ্যে অনেক বিখ্যাত অভিনেতা-অভিনেত্রীকে দিয়ে বানানো ছবিও রয়েছে । যেমন- অজয় দেবগন ও সোনাক্ষী সিনহা অভিনীত ‘ভুজ’ , অভিষেক বচ্চন অভিনীত ‘দ্য বিগ বুল’ এবং অক্ষয় কুমার ও কিয়ারা অবদানি অভিনীত ‘লক্ষ্মী বম্ব’ । এই ছবি ওটিটি সংস্থাটি তুলে রাখে পুজোর সময় মুক্তির জন্য ।
এক্ষেত্রে জানা গিয়েছে, ‘লক্ষ্মী বম্ব’-এর মুক্তির কথা ছিল ৯ সেপ্টেম্বর । তবে সেপ্টেম্বর বা অক্টোবর মাসে এই তিনটি ছবির কোনও ছবিই মুক্তি পাবে না । তার মূল কারণ হল- আইপিএল ম্যাচ । এই ওটিটি সংস্থাটি টেলিভিশন এর সাথে সাথেও আইপিএল ম্যাচগুলিও দেখানো হবে । জানা গিয়েছে, ওটিটি এইসব ছবি গুলো কেনার মূল উদ্দেশ্যই ছিল – সারা বছর টাটকা ছবি দিয়ে দর্শকদের ধরে রাখা । সেপ্টেম্বর ও অক্টোবর মাস জুড়ে আইপিএল পর্ব চলবে । তাই ওটিটির কর্তা – ব্যক্তিরা মনে করছেন, নতুন ছবি দেখিয়ে দর্শক পাওয়া যাবে না । এক্ষেত্রে কিছুটা সময় পিছিয়ে ডিসেম্বর মাসে অক্ষয় কুমারের নতুন ছবি ‘ভুজ’ মুক্তি পাবে, এমনটাই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

Related posts

Leave a Comment