Rural developmentMiscellaneous Trending News 

গ্রামীণ উন্নয়নে নবান্নের পদক্ষেপ

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ গ্রামীণ উন্নয়ন ও সার্বিক বিকাশে নজর দিল নবান্ন ।সূত্রের খবর, এবার থেকে নাবার্ডের অধীন গ্রামীণ উন্নয়নের জন্য আর অর্থ দপ্তরের অপেক্ষায় থাকতে হবে না । জানা গিয়েছে, ১ অক্টোবর থেকে বিভিন্ন বিভাগে আরআইডিএফ প্রকল্পগুলির চূড়ান্ত প্রশাসনিক ও আর্থিক অনুমোদন দেবেন সংশ্লিষ্ট বিভাগীয় সচিব ও অর্থ উপদেষ্টা ।এক্ষেত্রে বলা হয়েছে, অনুমোদন আসলেই প্রকল্পের কাজ শুরু করা হবে । নবান্ন সূত্রের আরও খবর, অনুমোদনের জন্য সময় কিছুটা কমতে পারে ।
উল্লেখ্য, রাজ্যে এখন পর্যন্ত গ্রামীণ রাস্তা, সেতু, সেচ, কৃষি ও সামাজিক ক্ষেত্রে নানারকম আরআইডিএফ প্রকল্পে প্রায় ১৯,৮৮৭ কোটি টাকার কাজ করা হয়েছে । জানা গিয়েছে, রূপায়ণের গতি আনতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে । এক্ষেত্রে শুধু গ্রামীণ উন্নয়নই নয়, কৃষি ও কৃষিজাত পণ্যগুলি সরবরাহ ও সংরক্ষণ করার প্রয়োজন রয়েছে ।
এ বিষয়ে আরও জানা যায়, নাবার্ডের ক্ষমতায় থাকা গোডাউনের নির্মাণ ও বিকাশের ক্ষেত্রে ওয়্যারহাউস ইনফ্রাস্ট্রাকচার ফান্ড প্রকল্পগুলো অনুমোদন নিয়ে নবান্ন ১ অক্টোবর থেকে পরিবর্তিত নিয়মাবলী লাগু করবে । তবে এই খাতে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত রাজ্য সরকার ও সরকারি অধিগৃহীত সংস্থাগুলির জন্য বরাদ্দ অর্থের অঙ্ক প্রায় ৯,৭০১ কোটি টাকা । সেক্ষেত্রে হাতে পাওয়া গিয়েছে ৬,৫৭৪ কোটি টাকা ।

Related posts

Leave a Comment