mamata banerjee and braminMiscellaneous 

পুজোর মাস থেকেই পুরোহিত ভাতা পাবেন রাজ্যের দরিদ্র সনাতন ব্রাহ্মণরা

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: এবার রাজ্যের পুরোহিতদের জন্য ভাতার ব্যবস্থা। পাশাপাশি মিলবে বাড়িও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, পুজোর মাস থেকেই পুরোহিত ভাতা পাবেন রাজ্যের দরিদ্র সনাতন ব্রাহ্মণরা ৷
সনাতন ধর্মের দরিদ্র সনাতনী ব্রাহ্মণদের জন্য ১০০০ টাকা মাসিক ভাতার ব্যবস্থা করেছেন তিনি। আবার বাংলা আবাস যোজনায় ঘর দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি।

নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ৮ হাজার পুরোহিতের তালিকা আমরা পেয়েছি। তাঁদের মাসে হাজার টাকা করে দেওয়া হবে। এ বিষয়ে তাঁর আরও বক্তব্য, আমরা সিদ্ধান্ত নিয়েছি, যাঁরা গরিব পুরোহিত, যাঁদের থাকার জায়গা নেই তাঁদের ভাতার সঙ্গে বাংলা আবাস যোজনায় বাড়িও বানিয়ে দেব ৷ নবান্ন সূত্রের খবর, পুজোর মাস থেকেই এই পুরোহিত ভাতা পাবেন রাজ্যের দরিদ্র সনাতন ব্রাহ্মণরা ৷

Related posts

Leave a Comment