Mumbai-MintCentral Government Government Jobs 

মুম্বাই মিন্টিংয়ে ৩০ সুপারভাইজর, অফিসার

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: সুপারভাইজর, এনগ্রেভার, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পদে ৩০ জনকে নিচ্ছে মুম্বাইয়ের ইন্ডিয়ান গভর্নমেন্ট মিন্টে। এটি সিকিউরিটি প্রিন্টিং এন্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের অধীনস্থ একটি সংস্থা। নিয়োগ হবে বিভিন্ন ডিসিপ্লিনে। শুরুতে ১ বছরের প্রবেশন। তবে প্রয়োজনে প্রবেশনের মেয়াদ বাড়তে পারে।

(১) সুপারভাইজর (টেকনিক্যাল অপারেশন্স-সিভিল ইঞ্জিনিয়ারিং): মোট শূন্যপদ ১টি। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম শ্রেণির ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন। সংশ্লিষ্ট ডিসিপ্লিনের বি টেক ডিগ্রিধারী হলে ভাল।

(২) সুপারভাইজর (টেকনিক্যাল অপারেশন্স-ড্রাফটসম্যান): মোট শূন্যপদ ১টি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম শ্রেণির ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন। সংশ্লিষ্ট ডিসিপ্লিনের বি টেক ডিগ্রিধারীরা সিএডি/ সিএএম জ্ঞান থাকলে ভাল।

(৩) সুপারভাইজর (টেকনিক্যাল অপারেশন্স): মোট শূন্যপদ ২টি। মেটালার্জি/ মেটালার্জিক্যাল এন্ড মেটিরিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম শ্রেণির ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন। সংশ্লিষ্ট ডিসিপ্লিনের বি টেক ডিগ্রিধারী হলে ভাল।

(৪) সুপারভাইজর (টেকনিক্যাল অপারেশন্স): মোট শূন্যপদ ৪টি। মেকানিক্যাল/ প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম শ্রেণির ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন। সংশ্লিষ্ট ডিসিপ্লিনের বি টেক ডিগ্রিধারী হলে ভাল।

(৫) সুপারভাইজর (টেকনিক্যাল অপারেশন্স): মোট শূন্যপদ ২টি। ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স/ ইনস্ট্রুমেন্টেশন/ ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন/ ইন্ডাস্ট্রিয়াল ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম শ্রেণির ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন। সংশ্লিষ্ট ডিসিপ্লিনের বি টেক ডিগ্রিধারী হলে ভাল।

(৬) সুপারভাইজর (টেকনিক্যাল অপারেশন্স-সেফটি অফিসার): মোট শূন্যপদ ১টি। সিভিল যে কোনও ইঞ্জিনিয়ারিং শাখার প্রথম শ্রেণির বি ই/ বি টেক ডিপ্লোমাধারীরা সুপারভাইজর পদে হাতেকলমে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে বা কোনও ট্রেনিং এডুকেশনে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। অথবা ফিজিক্স/ কেমিস্ট্রি বিষয় নিয়ে প্রথম শ্রেণির ডিগ্রিধারীরা বা যে কোনও ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি ব্রাঞ্চের প্রথম শ্রেণির ডিপ্লোমাধারীরা সুপারভাইজর পদে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে এবং ইন্ডাস্ট্রিয়াল সেফটির ডিপ্লোমাধারী হলেও আবেদনের যোগ্য।

(৭) এনগ্রেভার: মোট শূন্যপদ ৭টি (স্কাল্পচারে ৩টি, মেটাল ওয়ার্কে ২টি, পেইন্টিংয়ে ২টি)। অন্তত ৫৫ শতাংশ নম্বর সহ ফাইন আর্টস (স্কাল্পচার/ মেটাল ওয়ার্ক/ পেইন্টিং)-এর ব্যাচেলর ডিগ্রিধারী হলে আবেদন করতে পারেন।

(৮) জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট (হিন্দি): মোট শূন্যপদ ১টি। অন্তত ৫৫ শতাংশ নম্বর নিয়ে গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা কম্পিউটারের জ্ঞান সহ হিন্দি টাইপিংয়ে মিনিটে ৩০টি শব্দের গতি থাকলে আবেদন করতে পারেন। অফিস অ্যাসিস্টেন্টে দক্ষ হলে ভাল।

বয়স হতে হবে ৪-১০-২০২০ তারিখের হিসেবে সুপারজাইজর পদের ক্ষেত্রে ৩০ বছরের মধ্যে এনগ্রেভার/ জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে ২৮ বছরের মধ্যে। মূল মাইনে সুপারজাইজর পদের ক্ষেত্রে ২৬,০০০ – ১,০০,০০০ টাকা, এনগ্রেভার পদের ক্ষেত্রে ৮,৫০০ – ২০,৮৫০ টাকা এবং জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে ৮,৩৫০ – ২০,৪৭০ টাকা।

(১) জুনিয়র টেকনিশিয়ান: মোট শূন্যপদ ১০টি (ইলেক্ট্রনিক্স ২টি, ফার্নেসম্যান ৪টি, গোল্ড স্মিথ ৩টি, কার্পেন্ট্রি ১টি)। সংশ্লিষ্ট শাখার আইটিআই সার্টিফিকেটধারীরা এনসিভিটি স্বীকৃত ১ বছরের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেটধারী আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৪-১০-২০২০ তারিখের হিসেবে ২৫ বছরের মধ্যে। মূল মাইনে ৭,৭৫০ – ১৯,০৪০ টাকা।

প্রার্থীবাছাই হবে অনলাইন পরীক্ষা এবং টাইপিং টেস্টের মাধ্যমে। অনলাইন পরীক্ষায় থাকবে ২০০ নম্বরের প্রশ্ন। উত্তরের জন্য সময় পাবেন ১২০ মিনিট। নেগেটিভ মার্কিং নেই। অফিস অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে এরপর হবে টাইপিং টেস্ট।

আবেদন করবেন অনলাইন https://ibpsonline.ibps.in/spmcivpjan20/ ওয়েবসাইটের মাধ্যমে, ৪ অক্টোবরের মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে রাখবেন। পরে আপলোড করতে হবে। আবেদনের ফি বাবদ দিতে হবে ৪৭২ টাকা। ফি জমা দেবেন অনলাইনে। তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না। আরও বিস্তারিত জানতে পারবেন www.igmmumbai.spmcil.com ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

অফিসিয়াল ওয়েবসাইটের জন্য ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment