মেডিক্যাল টেকনোলজিস্টের ৬৮২টি পদে নিয়োগের সিদ্ধান্ত
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: মেডিক্যাল টেকনোলজিস্টের ৬৮২টি পদে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার । নবান্ন সূত্রের খবর, বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় । সূত্রের আরও খবর, এ রাজ্যের ৭৫টি হাসপাতালে ৪৮৫টি মেডিক্যাল টেকনোলজিস্টের পদ তৈরি হয়েছে । আবার অন্যান্য হাসপাতালগুলিতে ক্রিটিক্যাল কেয়ারে আরও ১৫৭টি পদ খালি রয়েছে । তা পূরণ করবে সরকার । প্রশাসনিক ভাবে জানা গিয়েছে, মেডিক্যাল টেকনোলজিস্টের পদ শূন্য থাকলে চিকিৎসা পরিষেবা ব্যাহত হয় । করোনা পরিস্থিতিতে চিকিৎসা পরিষেবা সচল রাখতে এই পদ পূরণ করা জরুরি বলে মনে করছে রাজ্য সরকার ।

