australia-england t-twentyMiscellaneous 

টি- টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে অস্ট্রেলিয়া

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: তৃতীয় ম্যাচে ৫ উইকেটে জয় পাওয়ার পর টি টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে পৌঁছালো অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ৩ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয়ী হয় অজিরা। সূত্রের খবর, টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৷ ওপেনার জনি বেয়ারস্টো (৫৫), মালান (২১), অধিনায়ক মইন আলি (২৩) এবং ডেনলি (অপরাজিত ২৯) ছাড়া রান পাননি। ৩ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয়ী হয় অজিরা। এই ম্যাচের ফলাফল – ইংল্যান্ড: ১৪৫/৬ অস্ট্রেলিয়া: ১৪৬/৫। ৩ বল আগেই ৫ উইকেটে জয়ী হয় অস্ট্রেলিয়া।

সিরিজে পরাজিত হলেও মঙ্গলবার শেষ টি টোয়েন্টি ম্যাচ ৫ উইকেটে জয়ের পর আইসিসি টি- টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ফের শীর্ষস্থান ফিরে পেল অস্ট্রেলিয়া ৷
সিরিজের দ্বিতীয় টি- টোয়েন্টি ম্যাচ হারার পর টি- টোয়েন্টি ক্রম তালিকায় দু’নম্বরে নেমে যায় অজিরা ৷ তবে সাউদাম্পটনে সিরিজের শেষ ম্যাচ জিতে নিজেদের পুরনো স্থান ফিরে পেল অস্ট্রেলিয়া ৷ ইংল্যান্ডের কোনও ব্যাটসম্যানই ৷ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান করে ইংল্যান্ড ৷ অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে জাম্পা নিয়েছেন ২টি উইকেট ৷ অন্যরা একটি করে উইকেট পান ৷ ১৪৬ রান তাড়া করতে নেমে অধিনায়ক ফিঞ্চ (৩৯), স্টয়নিস (২৬) এবং মিচেল মার্শ (৩৯) রানের সুবাদে সহজেই ম্যাচ জয়ী হয় অস্ট্রেলিয়া ৷ এরপর শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ ৷

Related posts

Leave a Comment