কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: আসন্ন ফরাসি ওপেন টেনিসে গ্যালারিতে বসবেন দর্শকরা। করোনা সংক্রমণ অব্যাহত থাকলে এই ব্যবস্থা নেওয়া হবে। আয়োজকদের পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে। উল্লেখ্য, ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে ফরাসি ওপেন টেনিস প্রতিযোগিতা। আয়োজক সূত্রে খবর, সরকার নিয়ম মেনে ৫ হাজার দর্শককে এই খেলা দেখার অনুমতি দেওয়া হবে। পাশাপাশি দর্শকদের মাস্ক ব্যবহার করে এবং সামাজিক দূরত্ব মেনে ম্যাচ দেখতে হবে। অন্যদিকে খেলোয়াড়দের সঙ্গে রাখতে হবে করোনা পরীক্ষার রিপোর্টও।
ফরাসি ওপেন টেনিসে গ্যালারিতে বসবেন দর্শকরা

