34 No. National HighwayMiscellaneous 

বর্ষায় বেহাল ৩৪ নং জাতীয় সড়ক

কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ বারাসাত ডাকবাংলো মোড় থেকে সন্তোষপুর মোড় পর্যন্ত ৩৪ নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থা। স্থানীয় মানুষদের অভিযোগ, অস্থায়ী ভাবে কিছু কিছু জায়গায় রাস্তা মেরামতির কাজ চলছে।

তবে সাম্প্রতিক বর্ষায় রাস্তার কঙ্কালসার চেহারা আবারও বেরিয়ে পড়েছে। প্রতি মুহূর্তে দুর্ঘটনা লেগেই রয়েছে। ছোট গাড়ি কিংবা ট্রাক-বাস গর্তে পড়ে দুর্ঘটনায় পড়ছে। নিত্যযাত্রীদের অভিযোগ, প্রতিদিনই প্রাণ হাতে নিয়ে বেরোতে হয় ৩৪ নম্বর জাতীয় সড়কে। বর্ষা পড়লে রাস্তা চেনা যায় না, ভয় পাচ্ছে গাড়ি চালকেরাও। কবে রাস্তার হাল ফিরবে সে আশায় বসে রয়েছেন নিত্যযাত্রী থেকে গাড়ি-চালকরা।

Related posts

Leave a Comment