ItachunaMiscellaneous Trending News 

ইটাচুনায় শিক্ষক দিবসের পাশাপাশি রক্তদান উৎসব পালিত

কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি, হুগলি: শিক্ষা মানুষের মধ্যে আনে চেতনা ও জ্ঞান। এই জ্ঞানের প্রদীপ জ্বালাতে সাহায্য করেন শিক্ষক। তারাই হলেন সমাজ গড়ার কারিগর। আজ ৫ই সেপ্টেম্বর। ১৮৮৮ সালের এই দিনটিতেই ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বপল্লি ডঃ রাধাকৃষ্ণাণের জন্মদিন। তাঁর জন্মদিনে ভারতে পালিত হয় শিক্ষক দিবস। বর্তমান পরিস্থিতিতে সমস্ত স্কুল, বিশ্ববিদ্যালয় সব বন্ধ। ছাত্র-শিক্ষকের মধ্যেও তৈরি হয়েছে সামাজিক দূরত্ব। শিক্ষক তার প্রিয় ছাত্র-ছাত্রী, ক্লাসরুম, চক ডাস্টারকে খুব মিস করেছেন। পাশাপাশি নিজেদেরকে মানিয়ে নিয়েছেন অনলাইন ক্লাসেও।

এর পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ইটাচুনা চক্রের শিক্ষক-শিক্ষিকাদের মানবিক উদ্যোগের ছবি চোখে পড়ল। সূত্রের খবর, শিক্ষক দিবসের দিন তাঁরা সম্মানীয় শিক্ষক-শিক্ষিকাদের সম্মান জানাল। পাশাপাশি আয়াজন করা হয়েছিল এক রক্তদান শিবিরেরও। এই সমিতির সম্পাদক সোমনাথ সাঁতরা ও সভাপতি তিমির বরন মুখার্জির উদ্যোগে এই রক্তদান শিবিরে আয়োজন করা হয়েছে বলে জানা যায়।

এদিন রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব, পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি চম্পা হাজরা, কর্মাধ্যক্ষ তথা পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত চ্যাটার্জী, পান্ডুয়া বিধানসভায় তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা প্রাক্তন ভারতীয় ফুটবল অধিনায়ক রহিম নবি প্রমুখ। এদিনের অনুষ্ঠানে সোমনাথ বাবু জানান, ৪২ জন শিক্ষক-শিক্ষিকা রক্তদান করেছেন এই রক্তদান শিবিরে।

পাশাপাশি তিনি আরও জানান, পান্ডুয়া পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সঞ্জীব ঘোষ মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টা ও সমিতির সদস্যদের সহযোগিতায় এই সাফল্য আমরা পেয়েছি।

Related posts

Leave a Comment