পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি উদ্যোগে শিক্ষক দিবস
কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি, হুগলি: করোনা অতিমারির প্রভাবে বিদ্যালয় বন্ধ। স্বভাবতই এবছরের শিক্ষক দিবস ছাত্র-ছাত্রী বিহীন। এরমধ্যেও হুগলি জেলার পান্ডুয়া ব্লকের পান্ডুয়া প্রাথমিক বিদ্যালয়ে শনিবার তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে শিক্ষক ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হল। সূত্রের খবর, এদিনের অনুষ্ঠানের শুরুতেই ভারতরত্ন প্রাপ্ত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখ্যোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিক্ষক নেতা সাইফুদ্দিন মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন পান্ডুয়া অঞ্চলের বহু বিশিষ্ট শিক্ষাবিদ ও পান্ডুয়া চক্রের বয়স্ক শিক্ষক-শিক্ষিকারা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা শিল্পা নন্দী সহ অন্যান্য ব্লক ও পঞ্চায়েত স্তরের নেতা নেতৃবৃন্দ।

