সল্টলেক বি বি ব্লকের এক বাড়িতে আগুন, এলাকায় চাঞ্চল্য
কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: সল্টলেকের বি বি ব্লকের ১৫৬ নম্বর বাড়ির এক তলায় আগুন লাগে। সূত্রের খবর, প্রতিবেশীরা দেখতে পেয়ে বাড়ির গ্রিলের তালা ভেঙে বাড়ির লোকদের উদ্ধার করে। এরপর দমকলে খবর দেওয়া হলে দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দমকলবাহিনী প্রাথমিকভাবে অনুমান করছে, শর্টসার্কিট থেকে এই আগুন লেগেছে। পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত হয় বিধাননগর উত্তর থানার পুলিশও।
স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল ১১টা নাগাদ প্রতিবেশীরা দেখতে পান বি বি ব্লকের ওই বাড়ির একতলা থেকে ধোয়া বেরোচ্ছে। তড়িঘড়ি তাঁরা ছুটে গেলেও বাইরের গ্রিলে তালা দেওয়ার জন্য তাঁরা প্রবেশ করতে পারেননি। এরপর পরিবেশীরা গ্রিলের তালা ভেঙে বাড়ির লোকদের বাইরে বের করে আনে। খবর দেওয়া হয় দমকলে। এরপর দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

