স্নায়ুৰিজ্ঞানের গবেষণায় নতুন দিশার সন্ধান
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: স্নায়ুৰিজ্ঞানে এবার নতুন মোড়। জীববিজ্ঞানের গবেষণায় উল্লখযোগ্য উন্নতি হয়েছিল নব্বইয়ের দশকে। এক্ষেত্রে বিজ্ঞানীরা এক নতুন ধরণের ছবি তোলার পদ্ধতি ব্যবহার করার সুযোগ পেয়ে গেলেন। জানা গিয়েছে, পদ্ধতিটি হল – “ক্র্যায়হো -ইলেকট্রন ম্যক্রোস্কোপি ”এর সাহায্যে বিভিন্ন জৈব অনু এবং প্রোটিনের প্রাকৃতিক আনবিক অবস্থার ছবি তুলতে সক্ষম হলেন বিজ্ঞানীরা। সূত্রের খবর, এর ফলে গবেষণামূলক চর্চা ছাড়াও উন্নত টার্গেটেড থেরাপির ক্ষেত্রেও নতুন পথ উন্মোচিত হবে বলে মনে করা হচ্ছে। সূত্রের আরও খবর,এই অত্যাধুনিক পদ্ধতি ব্যবহার করে ন্যাশনাল সেন্টার ফর সেল সায়েন্স,পুনে -র ল্যাবরেটরি অব মেমব্রেন প্রোটিন বায়োলজি-র এক দল বিজ্ঞানী গলুড -১ নামে এক নিউরোট্রান্সমিটার রিসেপ্টর প্রোটিন এর গঠন মূলক চেহারার প্রথম ছবি তুলতে সক্ষম হয়েছেন। ভারতে এমন গবেষণা বিরল বলে মত প্রকাশ করেছেন। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গুরুত্বপূর্ণ কাজে সাহায্য করে এই বিশেষ প্রোটিন, এমনও জানা গিয়েছে।

