১২ সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ বাছাই করবে বিইসিআইএল
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: একটি প্রেস ইনফর্মেশন ব্যুরোর রিজিওন্যাল অফিসের সোশ্যাল মিডিয়া এক্সকিউটিভ পদের জন্য ১২ জনকে বাছাই করবে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বিইসিআইএল)। নিয়োগ হবে প্রেস ইনফর্মেশন ব্যুরোর কলকাতা, গুয়াহাটি, ভূবনেশ্বর, রাঁচি, পাটনা-সহ দেশের মোট ১২টি শহরের রিজিওনাল অফিসে (১ জন করে), চুক্তিতে। মহিলা/ পুরুষ উভয়েই আবেদন করতে পারেন।
সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ: শূন্যপদ ১২টি। ম্যাস কমিউনিকেশনের স্বীকৃত ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে। ইংরেজি এবং স্থানীয় ভাষায় ভাল কমিউনিকেশন স্কিল থাকতে হবে। ইন্টারনেট, এম এস অফিস, এক্সেল এবং গ্রাফিক ডিজাইনিং অবশ্যই জানতে হবে। ফেসবুক, টুইটার, ইউটিউব এসবের রূপান্তর করার বিষয়ে অবশ্যই ভালভাবে জানতে হবে এবং আঞ্চলিক ভাষায় টাইপ করতে জানতে হবে। সংশ্লিষ্ট কাজের জায়গায় অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পারিশ্রমিক মাসে থোক ৩৬,০০০ টাকা।
ওপরে বলা নিয়ম এবং কাজের প্রয়োজন অনুযায়ী বাছাই করা হবে পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউ কীভাবে হবে তা পরে জানানো হবে। পরীক্ষা বা ইন্টারভিউয়ের যাতায়াতের খরচ পাবেন না।
রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি বাবদ জেনারেল, ওবিসি, মহিলা, প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের দিতে হবে ৭৫০ টাকা (একের অধিক পদে আবেদন করলে প্রতিটি অতিরিক্ত পদের জন্য আরও ৫০০ টাকা করে)। অন্যদিকে, রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি বাবদ তফশিলি, আর্থিকভাবে দুর্বল প্রার্থীদের দিতে হবে ৪৫০ টাকা (একের অধিক পদে আবেদন করলে প্রতিটি অতিরিক্ত পদের জন্য আরও ৩০০ টাকা করে)।
দরখাস্ত করবেন অনলাইনে www.becil.com বা https://becilregistration.com ওয়েবসাইটের কেরিয়ার লিঙ্কের মাধ্যমে, ১৪ সেপ্টেম্বরের মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি থাকা চাই। দরখাস্ত করার আগে নিজের ছবি, সই, বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিক/ সমতুলের সার্টিফিকেট এবং (প্রযোজ্য হলে) কাস্ট সার্টিফিকেট ১০০ কেবি সাইজের মধ্যে স্ক্যান করে রাখবেন। দরখাস্ত করার সময় আপলোড করতে হবে। দরখাস্ত পূরণ করতে কোনও টেকনিক্যাল প্রবলেম হলে মেল করতে পারেন khuswindersingh@becil.com আইডিতে। টেকনিক্যাল বিষয় ছাড়া অন্য কোনও প্রশ্ন থাকলে মেল করতে পারেন hrsection@becil.com আইডিতে।
একাধিক শূন্যপদে আবেদন করতে পারেন তবে রেজিস্ট্রেশন করবেন একবারই। দরখাস্তের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন বিজ্ঞপ্তিতে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

