আমাজন বনাঞ্চলের দাবানল নিয়ে পরিবেশ বিজ্ঞানীরা চিন্তিত
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক এবার দাবানল আরও বেশি ভয়াবহ আমাজনে। এই ঘটনায় উদ্বিগ্ন পরিবেশ বিজ্ঞানীরা। জানা গিয়েছে,দাবানলে জ্বলছে আমাজনের বৃষ্টি অরণ্য। এ বছর আরও ব্যাপকভাবে পুড়েছে সেখানকার অরণ্য। আমাজন বনাঞ্চলের দাবানল নিয়ে ভয়ঙ্কর তথ্য সামনে এসেছে। তবে ব্রাজিল সরকার বিষয়টিকে তেমন গুরুত্ব দিতে নারাজ। সূত্রের খবর,আমাজনের দাবানলে চিন্তিত বিশেষজ্ঞদের বক্তব্য, গত বছরের চেয়ে আরও বেশি খারাপ হতে যাচ্ছে দাবানল পরিস্থিতি। স্যাটেলাইট মাধ্যমে পাওয়া ছবি থেকে জানা যায়,জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ব্রাজিলের অংশে আমাজনের ১৩ হাজার বর্গ কিলোমিটার এর বেশি অঞ্চল পুড়ে ছাই হয়ে গিয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, আমাজনের দাবানল আরও বাড়ার সম্ভাবনা।
আমাজনে প্রতিবছর আগুন কীভাবে লাগছে ,তা নিয়ে জল্পনা শুরু করেছেন বিজ্ঞানীরা। গতবারের মতো এবারও প্রাকৃতিক ভারসাম্য বিপর্যস্ত। এক্ষেত্রে অভিযোগ,কাঠ ব্যবসায়ীদের অবাধ ছাড়,জমি ও খনি মাফিয়াদের সুযোগ করে দেওয়া হচ্ছে।আবার কর্পোরেট সংস্থাগুলিকে আমাজনের দুর্লভ খনিজ সম্পদ তোলার অনুমতি দিতেই আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে বলে ব্রাজিল সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। প্রসঙ্গত, আমাজন পৃথিবীর প্রায় ২০শতাংশ অক্সিজেন তৈরি করে। এক চুতুথাংশ কার্বনডাইঅক্সাইড শোষণ করে। এক্ষেত্রে বলা হয়, আমাজন অরণ্য বিশ্বের ফুসফুস। এই বৃহত্তম বনাঞ্চল দক্ষিণ আমেরিকার ৯ টি দেশ ব্যাপী ছড়িয়ে। আমাজনের ৬০শতাংশ রয়েছে ব্রাজিলে,১৩ শতাংশ রয়েছে পেরুতে এবং বাকি অংশ কলম্বিয়া ,ভেনেজুয়েলা,ইকুয়েডর,বলিভিয়া,গায়ানা,সুরিনাম এবং ফ্রেঞ্চ গায়ানা জুড়ে।

