অসমে দেশের দীর্ঘতম রোপওয়ের উদ্বোধন হল
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : অসমে ব্রহ্মপুত্র নদের উপর রোপওয়ের উদ্বোধন করা হল। ৫৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই রোপওয়ের মাধ্যমে প্রায় ২ কিলোমিটার পাড়ি দেওয়া যাবে। সময় লাগবে ৮ মিনিট। এটাই দেশের দীর্ঘতম রোপওয়ে। একটি কেবিনে এক অপারেটর-সহ ৩০ জন যাত্রী বসতে পারবেন। রোপওয়ের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

