Samir BrohmachariMiscellaneous 

রাখীবন্ধন উৎসবে “মুখে মাস্ক, হাতে রাখী, পেটে ভাতে সুস্থ থাকি”

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : “মুখে মাস্ক, হাতে রাখী, পেটে ভাতে সুস্থ থাকি।” করোনার আবহে এটাই ছিল রাখীবন্ধন উৎসবে ঠাকুর শ্রীসমীর ব্রহ্মচারী বিশ্ব সেবাশ্রম সংঘের পক্ষ থেকে সচেতনতা বার্তা। তাই হিন্দু-মুসলমান নির্বিশেষে সমাজের গরিব বৃদ্ধা, পরিবার পরিত্যক্ত মহিলা, বিকলাঙ্গ মানুষদের হাতে রাখী পরিয়ে তাঁদের হাতে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, খাদ্যসামগ্রী, ফল ও বিস্কুট উপহার স্বরূপ তুলে দিলেন বিশ্ব সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা শ্রীসমীরেশ্বর ব্রহ্মচারী। শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রেখে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের গরিব, মানসিক দুঃখী মানুষদের নিয়ে শ্রী সমীরেশ্বর ব্রহ্মচারী মহারাজ রাখীবন্ধন উৎসব পালন করলেন। তাঁর বক্তব্য, আত্মমানবের সেবাই বিশ্ব সেবাশ্রম সঙ্ঘ লাগাতার মানুষের পাশে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, খাদ্যসামগ্রী, ত্রিপল ও মশারি উপহার দিয়েছে। তিনি আরও বলেন, “আমরা কাউকে দান করি না উপহার দিয়ে পাশে থাকবার চেষ্টা করি। রাখীবন্ধনের খুশির দিনে স্বাস্থ্যবিধি বজায় রেখে সবাইকে নিয়ে আনন্দ দেওয়ার জন্যই আমাদের এই প্রয়াস।”

Related posts

Leave a Comment