NIRDPR-HyderabadCentral Government Government Jobs 

৫১০ কোঅর্ডিনেটর, ফেলো, রিসোর্স পার্সন নিচ্ছে এনআইআরডি অ্যান্ড পিআর

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: স্টেট প্রোগ্রাম কোঅর্ডিনেটর, ইয়ং ফেলো এবং ক্লাস্টার লেভেল রিসোর্স পার্সন পদে ৫১০ জনকে নিচ্ছে এনআইআরডি অ্যান্ড পিআর। এটি একটি স্বশাসিত প্রতিষ্ঠান। নিয়োগ হবে চুক্তিতে – ভারত সরকারের রুরাল ডেভেলপমেন্ট মন্ত্রকের একটি জাতীয় স্তরের প্রোজেক্টে – নাম – ‘Creating Clusters of Model Gram Panchayats to Achieve Holistic & Sustainable Development through Institutional Strengthening of GPs and Enablement of Quality GPDP across India’ যা লাগু হতে চলেছে আগামী ২ বছরের মধ্যে। প্রাথমিকভাবে নিয়োগ হবে ১ বছরের জন্য। পরে প্রার্থীর সন্তোষজনক কাজের ভিত্তিতে ও প্রোজেক্টর প্রয়োজনে মেয়াদ বাড়তে পারে।

স্টেট প্রোগ্রাম কোঅর্ডিনেটর: শূন্যপদ ১০টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইকনমিক্স/ রুরাল ডেভেলপমেন্ট/ রুরাল ম্যানেজমেন্ট/ পলিটিক্যাল সায়েন্স/ সোশিওলজি/ সোশ্যাল ওয়ার্ক/ ডেভেলপমেন্ট স্টাডিজ এবং এই ধরনের কোনও ডিসিপ্লিনের পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রি। মাধ্যমিক/ সমতুলে অন্তত ৬০ শতাংশ, উচ্চমাধ্যমিক/ সমতুলে অন্তত ৫০ শতাংশ, ওপরে বলা ডিসিপ্লিনে গ্র্যাজুয়েশেন অন্তত ৫০ শতাংশ এবং পোস্ট গ্র্যাজুয়েশনে অন্তত ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। গ্রাম পঞ্চায়েতের কাঠামো, কার্যকলাপ, ভূমিকাা ও দায়িত্ব সম্পর্কে খুব ভাল জ্ঞান থাকা চাই। এছাড়া আরও অন্যান্য যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন বিজ্ঞিপ্ততে। মাসে থোক পারিশ্রমিক ৫৫,০০০ টাকা। এছাড়া অন্যান্য ভাতা।

ইয়ং ফেলো: শূন্যপদ ২৫০টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইকনমিক্স/ রুরাল ডেভেলপমেন্ট/ রুরাল ম্যানেজমেন্ট/ পলিটিক্যাল সায়েন্স/ সোশিওলজি/ সোশ্যাল ওয়ার্ক/ ডেভেলপমেন্ট স্টাডিজ এবং এই ধরনের কোনও ডিসিপ্লিনের পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে। ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েশনের বিষয়টিতে ছাড় দেওয়া হতে পারে। মাধ্যমিক/ সমতুলে অন্তত ৬০ শতাংশ, উচ্চমাধ্যমিক/ সমতুলে অন্তত ৫০ শতাংশ, ওপরে বলা ডিসিপ্লিনে গ্র্যাজুয়েশেন অন্তত ৫০ শতাংশ এবং পোস্ট গ্র্যাজুয়েশনে অন্তত ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। ইংরেজি এবং হিন্দি লেখা ও বলায় দক্ষ হতে হবে। এছাড়া আরও অন্যান্য যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন বিজ্ঞিপ্ততে। মাসে ২৫ দিন পুরো কাজ করলে থোক পারিশ্রমিক ৩৫,০০০ টাকা। এছাড়া অন্যান্য ভাতা।

ক্লাস্টার লেভেল রিসোর্স পার্সন: শূন্যপদ ২৫০টি। যে কোনও বিষয়ে স্বীকৃত গ্র্যাজুয়েট হতে হবে। সঙ্গে গ্রুপ লিডার হিসেবে অন্তত ৫ বছরের strong SHG background থাকতে হবে। ইংরেজি পড়া লেখা এবং হিন্দি বলা ও স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে। এছাড়া আরও অন্যান্য যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন বিজ্ঞিপ্ততে। মাসে থোক পারিশ্রমিক ৫৫,০০০ টাকা। এছাড়া অন্যান্য ভাতা। মাসে ২৫ দিন পুরো কাজ করলে থোক পারিশ্রমিক ১২,৫০০ টাকা। এছাড়া অন্যান্য ভাতা।

দরখাস্ত করবেন অনলাইনে ১০ অগস্টের মধ্যে। বিজ্ঞপ্তি নং 14/2020. বিস্তারিত তথ্য ওয়েবসাইটে।

বিজ্ঞপ্তি ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন রেজিস্ট্রশন করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment