Snapshot_0Miscellaneous Trending News 

কড়া লকডাউন শহরের বিভিন্ন জায়গায়

কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার প্রথমদিনের লকডাউনের চিত্র দেখা গেল বারাসাতে। এদিন রাস্তা-ঘাট কার্যত জনশূন্য ছিল। কিছু যানবাহন চলাচল করলেও ওষুধের দোকান ছাড়া প্রায় সব দোকানপাট বন্ধই ছিল। পাশাপাশি ডিপার্টমেন্টাল শপ বা শপিংমল সহ অন্যান্য দোকানপাট খোলেনি এদিন। সূত্রের খবর, এদিনের লকডাউনের মধ্যে বিভিন্ন এলাকা জুড়ে পুলিশি টহলদারি চলেছে। বারাসাত জেলা পুলিশ তৎপর থাকায় কোভিড মোকাবিলায় লকডাউন তথা স্বাস্থ্য নির্দেশিকা বিধি ভাঙার ঘটনা ঘটছে না বলেই খবর। এক্ষেত্রে চলছে পুলিশের নজরদারি ও নাকা চেকিং। তারই একঝলক আমাদের ক্যামেরায়:–

অন্যদিকে, উল্টোডাঙ্গা হাডকো মোড়ে লকডাউনের চিত্রটা দেখা গেল। এদিন কলকাতা পুলিশের পক্ষ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বাইপাস থেকে যে সমস্ত গাড়ি আসছে সমস্ত গাড়ি চেকিং করা হচ্ছে। এক্ষেত্রে কী কারণে তাঁরা এই লকডাউনেও বাড়ি থেকে বের হয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। কাগজপত্র চেকিং করার পরেই তাঁদেরকে ছাড়া হচ্ছে ।

এদিন বেলগাছিয়ায় চলছে লকডাউন। রাস্তাঘাট প্রায় সুনসান ছিল। তারই একটি চিত্র আমাদের ক্যামেরায় বন্দি:–

বৃহস্পতিবার লকডাউনে শ্যামবাজার ৫ মাথা মোড় ছিল কার্যত জনশূন্য। তারই একখন্ড চিত্র আমাদের ক্যামেরায়:–

Related posts

Leave a Comment