ব্যালন ডি’অর বাতিল ফ্রান্স ফুটবল সংস্থার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা পরিস্থিতিতে বাতিল ২০২০ ব্যালন ডি’অর। করোনার থাবা গ্রাস করেছে গোটা বিশ্বকে।এই পরিস্থিতিতে ফুটবলের সর্বোচ্চ সাম্মানিক ব্যালন ডি’অর পুরস্কার প্রদান বাতিল করল ফ্রান্সের ফুটবল সংস্থা।বর্ষসেরা ফুটবলারের সর্বোচ্চ সাম্মানিক হিসেবে এখনই আর বিবেচিত করা হবে না মেসি-রোনাল্ডোদের নাম।ফ্রান্স ফুটবল সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর ব্যতিক্রমী পরিস্থিতিতে দাঁড়িয়ে ইতিহাসে প্রথমবার ব্যালন ডি’অর পুরস্কার প্রদান থেকে বিরত থাকছে ফ্রান্স ফুটবল সংস্থা।উল্লেখ্য, ১৯৫৬ সালের পর এই প্রথম এ বছর সাম্মানিক পুরস্কার প্রদান করা হবে না।করোনার আবহে বিশ্বব্যাপী খেলাধূলার জগতে ব্যাপক প্রভাব পড়েছে।এর জেরে স্থগিত হয়েছে টোকিও অলিম্পিক, পিছিয়ে গিয়েছে ইউরো, বাতিল হয়েছে উইম্বলডন।এবার সাম্মানিক ব্যালন ডি’অর পুরস্কার প্রদান বাতিল ঘোষণা করল ফ্রান্সের ফুটবল সংস্থা।

