smita deviMiscellaneous 

লক্ষ্মীরতন শুক্লার স্ত্রী স্মিতাদেবী করোনা আক্রান্ত

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ এবার মন্ত্রীর বাড়িতে করোনার থাবা ।সূত্রের খবর জাতীয় ও বাংলা দলের প্রাক্তন ক্রিকেটার তথা রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার স্ত্রী স্মিতাদেবী করোনায় আক্রান্ত হয়েছেন।জানা গিয়েছে, তিনি একজন রাজ্য সরকারের উচ্চপদস্থ কর্মীচারী।করোনা উপসর্গ দেখা গেলে তাঁকে করোনা পরীক্ষা করা হয়।ফল পজিটিভ আসে।লক্ষ্মীরতন নিজেই এ কথা জানিয়েছেন।প্রাক্তন ক্রিকেটার আরও জানান, বর্তমান করোনা পরিস্থিতির জেরে চারিদিকে জরুরি অবস্থার মধ্যে গত ৪ মাস ধরে তাঁর স্ত্রী স্মিতাদেবী টানা নিজের দায়িত্ব পালন করেছেন।প্রসঙ্গত, গতকাল ১০ জুলাই স্মিতাদেবীর করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে।এখন গোটা পরিবারই নিজেদের হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। ফের তাঁদের সকলেরই করোনা পরীক্ষা করা হবে হবে বলে জানা যায়।

Related posts

Leave a Comment