সল্টলেকে অন্যান্য ফি মুকুবের দাবিতে অভিভাবকদের বিক্ষোভ

Salt Lake School

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ফের ফি মুকুবের দাবিতে অভিভাবকদের বিক্ষোভ। এবার সল্টলেক শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ এডুকেশন স্কুলে।জানা গিয়েছে, টিউশন ফি ব্যতীত অন্যান্য ফি মুকুবের দাবিতে অভিভাবকদের এই বিক্ষোভ। তাদের দাবি, করোনার জেরে লকডাউন থাকায় বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। তাই ছাত্রছাত্রীদের টিউশন ফি ছাড়া অন্যন্য ফি দেওয়া সম্ভব নয়। এরকম সময় টিউশন ফি ছাড়া অন্যান্য ফি মুকুব করার দাবিতে স্কুলের গেটের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *