অনুমোদিত সব দেশকে আর্থিক সাহায্য ফিফার
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ফিফার থেকে আর্থিক সাহায্য পাচ্ছে ফেডারেশন। সূত্রের খবর, করোনা পরিস্থিতিতে আর্থিক ক্ষতির মুখে পড়েছে গোটা ফুটবল বিশ্ব। এই অবস্থায় ফিফা তার অনুমোদিত সব দেশকে আর্থিক সাহায্যের জন্য এগিয়ে এসেছে বলে খবর। জানা গিয়েছে, অন্যান্য দেশের ফুটবল সংস্থার মতোই ভারতীয় ফুটবল ফেডারেশনও পাবে এই আর্থিক প্যাকেজ। সূত্রের আরও খবর, ফিফার কাউন্সিল মিটিং হয়। সেখানে অনুমোদিত প্রতিটি দেশকে ১.৫ মিলিয়ন ডলার আর্থিক সাহায্য করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ ব্যাপারে ফিফা বেশ কিছু শর্ত দিয়েছে। আবার এই ১.৫ মিলিয়নের মধ্যে ৫০ হাজার ডলার খরচ করতে হবে মহিলা ফুটবলের জন্য। প্রতিটি ফেডারেশন সেই দেশের লিগ চালানোর জন্য নির্দিষ্ট অর্থ খরচ করতে পারবে।

