solar-eclipseMiscellaneous Trending News 

মেঘ-বৃষ্টিতে বিঘ্ন হল কৌতূহলীদের সূর্যগ্রহণ দেখা

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অসম্পূর্ণ থেকে গেল ইচ্ছা। বাধ সাধল মেঘ ও বৃষ্টি। এই দুইয়ের গ্রাসে সূর্যগ্রহণ দেখার সাধ অসম্পূর্ণ থেকে গেল সল্টলেক, উলুবেড়িয়া সহ পশ্চিমবঙ্গের বহু জেলার বাসিন্দাদের। সূত্রের খবর, যথাযথ সামাজিক দূরত্ব বজায় রেখে রবিবার সকাল থেকেই উলুবেড়িয়ার বিভিন্ন প্রান্তে সূর্যগ্রহণ দেখার জন্য স্থানীয় মানুষজনরা ভিড় জমিয়েছিলেন। সূর্যগ্রহণ শুরুর প্রথম কয়েক মিনিট আকাশ পরিষ্কার থাকলেও পরে তা কালো মেঘে ঢেকে যায়। শুরু হয় বৃষ্টি।

এরফলে সূর্যগ্রহণ দেখার আশায় ধীরে ধীরে জল ঝরতে থাকায় তা দেখা কার্যত বন্ধ করে দিতে হয় এলাকাবাসীদের। সূত্রের আরও খবর, বছরের প্রথম এই সূর্যগ্রহণ দেখতে না পেয়ে কার্যত হতাশ কলকাতা, সল্টলেক, উলুবেড়িয়া সহ বিভিন্ন এলাকার মানুষ। বিপর্যস্ত আবহাওয়ার কারণে এই বিরল দৃশ্য সরাসরি দেখতে না পেয়ে টিভির পর্দায় চোখ রেখেই ইচ্ছাপূরণ করেছেন অনেকেই।

Related posts

Leave a Comment