পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারে ২৫৩৬ নিয়োগ
লোয়ার ডিভিশন ক্লার্ক (এলডিসি) বা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (জেএসএ) এবং ডেটা এন্ট্রি অপারেটর পদে কম-বেশি ২৫৩৬ জনকে নিচ্ছে কেন্দ্রীয় সরকারে। ভারত সরকারের বিভিন্ন মন্ত্রক/ বিভাগ/ অফিস এবং বিভিন্ন সংবিধানিক সংস্থা/ আইনগত সংস্থা/ ট্রাইবুনাল ইত্যাদির জন্য গ্রুপ ‘সি’ পদে নিয়োগের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা ‘কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি (১০+২) লেভেল এক্সামিনেশন-২০২৬’ –এর আয়োজন করবে স্টাফ সিলেকশন কমিশন।
‘কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি (১০+২) লেভেল এক্সামিনেশন-২০২৬’ -এর টিয়ার-I (কম্পিউটার বেসড টেস্ট) এবং টিয়ার-II (কম্পিউটার বেসড টেস্ট) -এর দিনক্ষণ যথাসময়ে ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হবে। পরীক্ষা পদ্ধতি, প্রতিটি রিজিয়নের পরীক্ষাকেন্দ্র সম্পর্কিত সকল তথ্য পাবেন ওয়েবসাইটে।
আবেদনের ফি ১০০ টাকা, দেবেন অনলাইনে। মহিলা/ তফশিলি/ প্রতিবন্ধী/ প্রাঃসঃকঃ প্রার্থীদের এই ফি দিতে হবে না।
আবেদন করবেন অনলাইনে https://ssc.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ৭ অক্টোবর, ২০২৬ তারিখের মধ্যে। সব প্রার্থীকেই কমিশনের ওপরে বলা ওয়েবসাইটে গিয়ে ওয়ান-টাইম রেজিস্ট্রেশন করতে হবে। পুরনো ওয়েবসাইটে (https://ssc.nic.in) তৈরি করা OTR নতুন ওয়েবসাইটে কাজ করবে না। বর্তমান ওয়েবসাইটে ওয়ান-টাইম রেজিস্ট্রেশন করার পরে, পরীক্ষার জন্য অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে। অনলাইনে আবেদন ফর্ম সংশোধন এবং সংশোধনী চার্জের অনলাইন পেমেন্ট করতে পারবেন ১৪ অক্টোবর থেকে ১৬ অক্টোবরের মধ্যে। সব বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

