কমফোর্ট জোন নিরাপদ রাখে!
জীবনে চলার পথে আমাদের নানা বাধা-বিঘ্ন আসে। তা অতিক্রম করে আমরা এগিয়ে চলি। একবার স্থির হয়ে গেলে আর সামনের দিকে পা বাড়িয়ে রিস্ক নেই না। কমফোর্ট জোনে আটকে থেকেই ভালো আছি মনে করি।
কমফোর্ট জোন বলতে আমাদের ধারণা স্পষ্ট নেই। জানেন সেটা কি?এই জোন নিরাপদ রাখে বলে মনে হয়। তাই সেই জায়গাতেই আটকে থাকা । কমফোর্ট জোন মানে সেই জায়গা যেখানে প্রশ্ন থাকে না, ঝুঁকি থাকে না। ব্যর্থতারও ভয় নেই। এমনটা হলেই স্বপ্নগুলো ক্রমে ক্রমে থমকে যাবে। প্রতিদিন একই রুটিনে আটকে যেতে হবে।
অজুহাত না দিয়ে সামনে চলো, নতুন নতুন ভাবনায়। মনে রেখে চলো-তুমি আরও কিছু জানো। তুমি আরও বেশি কিছু করতে পারো। কমফোর্ট জোন ব্যথা দেয় না, তুমি টেরও পাও না। চ্যালেঞ্জের মুখোমুখিও দাঁড় করায় না। তাই তুমি বড়ও হতে পারো না। তোমার ধারণা হয়ে গিয়েছে,এভাবেই তুমি ঠিক আছো! নিজেকে বদলাতে পারছো না। সেখানেই তোমার গ্রোথ থেমে যাচ্ছে। মাথায় রেখে চলুন- সাধারণ থেকে অসাধারণ যাঁরা হয়েছেন, তাঁরা অস্বস্তি-ভয় ও লড়াই জয় করেই শ্রেষ্ঠ হয়েছেন।

