রাজ্যের বিদ্যুৎ বন্টন লিমিটেডে নিয়োগ
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং জুনিয়র ইঞ্জিনিয়ার পদে ৪৪৭ জনকে নিচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি লিমিটেডে (WBSEDCL)। নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআর অ্যান্ড এ), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এফ অ্যান্ড এ) এবং জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল) গ্রেড-II আবেদন অনলাইনে।
জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল) গ্রেড-টু: শূন্যপদ ৪০১টি। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআর অ্যান্ড এ): শূন্যপদ ২০টি। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এফ অ্যান্ড এ): শূন্যপদ ২৬টি।
প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ের গ্র্যাজুয়েট/ ডিপ্লোমাধারী/ পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রি/ ডিপ্লোমাধারী হতে হবে।
০১-০১-২০২৫ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। পশ্চিমবঙ্গের – তফশিলিরা ৫, ওবিসিরা ৩, প্রতিবন্ধীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন।
দুটি ম্যানেজার পদের মাইনে পে ম্যাট্রিক্সের লেভেল ৮ অনুযায়ী ৫৬,১০০ – ১,৬০,৫০০ টাকা। জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল) গ্রেড-টু পদের মাইনে পে ম্যাট্রিক্সের লেভেল ৬ অনুযায়ী ৩৬,৮০০ – ১,০৬,৭০০ টাকা। এছাড়া অন্যান্য ভাতা।
প্রার্থিবাছাই হবে কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি)/ অনলাইন টেস্ট, পার্সোনাল ইন্টারভিউ, প্রমাণপত্র যাচাই এবং প্রি-এমপ্লয়মেন্ট মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে।
আবেদন করবেন, কেবলমাত্র, অনলাইনে www.wbsedcl.in ওয়েবসাইটের ‘কেরিয়ার’ ট্যাবে ক্লিক করে, ২৯ ডিসেম্বর, ২০২৫ তারিখের মধ্যে। সঙ্গে আপলোড করতে হবে প্রয়োজনীয় প্রমাণপত্রগুলি। দরখাস্ত সাবমিট করার পর একটি প্রিন্টআউট নিয়ে রাখবেন। পরে কাজে লাগবে। বিজ্ঞপ্তি নং MPP/2025/04. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

