Central Sanskrit University Recruitment for Professor-LibrarianMiscellaneous 

কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক-গ্রন্থাগারিক নিয়োগ

সহকারী অধ্যাপক এবং কলেজ গ্রন্থাগারিকের পদে ৫৯ জনকে নিচ্ছে কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে। সরাসরি নিয়োগ হবে শিক্ষকতা এবং অন্যান্য একাডেমিক পদে, পশ্চিমবঙ্গের কলকাতা, মেদিনীপুর সহ দেশের অন্যান্য রাজ্যের ১৬টি মহাবিদ্যালয়ে তথা আদর্শ সংস্কৃত মহাবিদ্যালয় (ASM)/ আদর্শ সংস্কৃত শোধ সংস্থা (ASSS)-য় । তবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মচারী হিসেবে, ভারত সরকারের বা সিএসইউ –র কর্মচারী হিসেবে নয়।

মোট ৫৯টি শূন্যপদের মধ্যে অসংরক্ষিত শূন্যপদ ২৭টি, তফশিলি জাতির জন্য শূন্যপদ ৯টি, তফশিলি উপজাতির জন্য শূন্যপদ ১টি, ওবিসির জন্য শূন্যপদ ১৫টি এবং আর্থিকভাবে কমজোর প্রার্থীর জন্য শূন্যপদ ৭টি এবং এসবের মধ্যে থেকে ৪টি শূন্যপদ প্রতিবন্ধীদের জন্য।

পশ্চিমবঙ্গে- কলকাতার অবস্থিত শ্রী সীতারাম বৈদিক আদর্শ সংস্কৃত মহাবিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রোফেসরের শূন্যপদ ৬টি {(ব্যাকরণ ১টি (অসং), সাহিত্য ১টি (তঃজাঃ), জ্যোতিষ ২টি (অসং ১, ওবিসি ১), দর্শন ১টি (ইডব্লিউএস) এবং বৌদ্ধ দর্শন ১টি (ওবিসি) এবং এসবের মধ্যে থেকে প্রতিবন্ধী ১}। মেদিনীপুরে- কালিয়াচক বিক্রম কিশোর আদর্শ সংস্কৃত মহাবিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রোফেসরের শূন্যপদ ২টি {ব্যাকরণ ১টি (ওবিসি), ধর্মশাস্ত্র ১টি (অসং)}।

শিক্ষাগত যোগ্যতা- (ক) অন্তত ৫৫ শতাংশ নম্বর নিয়ে পাশ করা সংশ্লিস্ট বিষয়ের মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি, ইউজিসি বা সিএসআইআর –এর ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (NET) বা SLET/ SET –এর মতো সমতুল পরীক্ষা পাশ করে থাকতে হবে। অথবা (খ) সংশ্লিষ্ট পিএইচ.ডি. ডিগ্রিধারী হতে হবে। সংস্কৃত ভাষায় শিক্ষাদানের ক্ষমতা (সংস্কৃত/ শাস্ত্র সম্পর্কিত বিষয়ের জন্য)/ সংশ্লিষ্ট বা নির্দিষ্ট ভাষায় শিক্ষাদানের ক্ষমতা থাকা চাই। বিস্তারিত জানতে পারবেন বিজ্ঞপ্তিতে এবং www.sanskrit.nic.in ওয়েবসাইটে। বয়স ইউজিসি/ সিএসইউ/ সরকারি নির্দেশিকা অনুযায়ী। মাইনে ৫৭,৭০০ – ১,৮২,৪০০ টাকা।

প্রার্থিবাছাই হবে কেন্দ্রীভূত স্ক্রিনিং, ইউজিসি/ সিএসইউ/ অ্যাডহক নিয়ম অনুসারে শর্টলিস্টিং, ওএমআর বেসড এক্সামিনেশন, ভিডিও ও পিপিটি প্রেজেন্টেশন, প্রমাণপত্র যাচাই এবং মুখোমুখি সাক্ষাৎকারের মাধ্যমে। চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত হবে বিষয় অনুযায়ী, প্রতিষ্ঠান অনুযায়ী।

আবেদনের ফি অসংরক্ষিত/ ওবিসি/ ইডব্লিউএস প্রার্থীদের জন্য ৩,০০০ টাকা। তফশিলি/ প্রতিবন্ধীদের জন্য ১,৫০০ টাকা। সমস্ত ASM/ ASS –এর থেকে নিজের পছন্দের যে কোনও ৫টি ASM/ ASS –র আবেদনে উল্লেখ করবেন। এরজন্য কোনও পৃথক ফি দিতে হবে না। সাক্ষাৎকারের আগে পর্যন্ত পছন্দের পরিবর্তন করা যাবে। তবে একাধিক বিষয়ের জন্য আবেদন করলে, প্রতিটি বিষয়ের জন্য পৃথক ফি দিতে হবে।

অনলাইন রেজিস্ট্রেশন/ আবেদন জমা করবেন অনলাইনে www.sanskrit.nic.in ওয়েবসাইটের মাধ্যমে, ২০ ডিসেম্বরের মধ্যে। অনলাইন আবেদনের সময় যাবতীয় প্রমাণপত্র আপলোড করার পর আবেদন ফি দেবেন। দরখাস্তের হার্ড কপি এবং যাবতীয় প্রয়োজনীয় প্রমাণপত্র এবং প্রকাশনার হার্ড কপি, রেজিস্টার্ড পোস্টে পাঠাবেন এই ঠিকানায়: The Registrar, Central Sanskrit University, 56–57 Institutional Area, Janakpuri, New Delhi–110058. পৌঁছনো চাই ২৯ ডিসেম্বর, সন্ধ্যে ৬টার মধ্যে। নিয়োগ বিজ্ঞপ্তি নং ০২/২০২৫। টেকনিক্যাল সহায়তার জন্য মেইল করতে পারেন support-recruitment@csu.co.in আইডি-তে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

Related posts

Leave a Comment