ইন্টেলিজেন্স ব্যুরোয় মাল্টি টাস্কিং স্টাফ নিচ্ছে
মাল্টি টাস্কিং স্টাফ পদে ৩৬২ জনকে নিচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরো। নিয়োগ হবে ৩৭টি সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরোয়।
৩৭টি সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরোর মধ্যে- কলকাতায় শূন্যপদ ৬টি, শিলিগুড়িতে ৯টি, আগরতলায় ৪টি, ভূবনেশ্বরে ৭টি, গুয়াহাটিতে ৭টি, পাটনায় ৮টি, রাঁচিতে ৪টি। এছাড়া মুম্বই, দিল্লি, চণ্ডীগড় সহ আরও ৩০টি সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরোয় বাকি শূন্যপদগুলি রয়েছে।
মাধ্যমিক/ সমতুল পাশ হতে হবে। সংশ্লিষ্ট রাজ্যের বাসিন্দা হতে হবে এবং বাসিন্দা সার্টিফিকেট থাকতে হবে। ১৪ ডিসেম্বরের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থী, বিধবা/ ডিভোর্সী/ আইনত পতিসঙ্গ বিচ্ছিন্না মহিলা, কেন্দ্রীয় সরকারের সিভিল এমপ্লয়ী হিসেবে কাজ করা বিভাগীয় প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
মাইনে ১৮,০০০ – ৫৬,৯০০ টাকা। আর বেসিকের ২০ শতাংশ সিকিউরিটি ভাতা। এছাড়া সর্বাধিক ৩০ দিন অবধি ছুটির দিনে কাজ করার নগদ টাকা। আর কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা।
সাধাঃ/ ওবিসি/ ইডব্লিউএস (পুরুষ) প্রার্থীদের জন্য ফি ৫৫০ টাকা (প্রসেসিং চার্জ) + ১০০ টাকা পরীক্ষার ফি। মোট ৬৫০ টাকা। তফশিলি/ যে কোনও মহিলা প্রার্থী/ প্রতিবন্ধী/ সক্ষম প্রাঃসঃকঃ প্রার্থীদের দিতে হবে কেবল ৫৫০ টাকা (প্রসেসিং চার্জ)। সরকারি পদের প্রাক্তন সৈনিকরা সংরক্ষণ সুবিধা গ্রহণের পর: ৬৫০ টাকা। সব পেমেন্টের ক্ষেত্রেই ব্যাঙ্ক চার্জ অতিরিক্ত। ফি দেবেন এসবিআই ইপে-র মাধ্যমে।
প্রার্থিবাছাই হবে প্রথম ধাপে অবজেক্টিভ এমসিকিউ অনলাইন পরীক্ষা এবং দ্বিতায় ধাপে (কোয়ালিফাইং নেচারের) ডেসক্রিপটিভ পরীক্ষার মাধ্যমে। দ্বিতীয় ধাপের পরীক্ষার জন্য শূন্যপদের ১০ গুণ প্রার্থীকে বাছাই করা হবে। শেষে হবে প্রমাণপত্র যাচাই এবং ডাক্তারি পরীক্ষা।
আবেদন করবেন www.mha.gov.in ওয়েবসাইট অথবা www.ncs.gov.in পোর্টালের মাধ্যমে, ২২ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে। আনলাইন আবেদনপত্রের প্রিন্ট নিয়ে রাখবেন। একাধিক আবেদন গ্রাহ্য হবে না। সব বিষয়ে বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

