সুস্থ থাকার জন্য
সুস্থ থাকার জন্য রোজ হাঁটুন। হাঁটা মানেই জীবন চলমান থাকবে। বিশেষজ্ঞরা বলছেন, রাগ হলে চুপ করে গভীর শ্বাস নিতে হবে। একটা সময় দেখবেন, রাগটা নিজে থেকেই উবে চলে যাচ্ছে। সুস্থ থাকার জন্য শরীরের ঘামটা ঝরিয়ে নিতে হবে। তাই শরীর চর্চা করার প্রয়োজন রয়েছে। শরীর চর্চা বা ব্যায়ামের একটা উপকারিতা রয়েছে। হাঁটলে শুধু শরীর নয় মাথাটাও তাজা থাকতে সহায়তা করে। মন সুস্থ রাখার চাবিকাঠিও এটি। বিশুদ্ধ ও পরিমান মতো জলপান করা স্বাস্থ্যের জন্য ভালো। শরীর যাতে শুকিয়ে না যায় সেদিকটা দেখবেন। অল্পে খুশি থাকতে চেষ্টা করবেন। অতিরিক্ত চাহিদা থেকে দূরে থাকতে চেষ্টা করবেন। মনকে ক্লান্ত করে তুলতে পারে অতিরিক্ত চাহিদা। মনটাকে সক্রিয় রাখতে চেষ্টা করবেন। শরীর অসুস্থ হলে যত ওষুধ কম খাওয়া যায় ততই ভালো। ওষুধ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাবেন। শরীরকে অযথা কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না। নিজেকে বিশ্রাম দিতে চেষ্টা করবেন। বয়স বাড়লে গাড়ি চালানো নিরাপদ নয়। সেক্ষেত্রে সাবধান হতে হবে। যা ভালো লাগবে তাই করবেন। জোর করে কিছু করতে যাবেন না। মনের সুপ্ত ইচ্ছেগুলোকে দমন করতে যাবেন না। জীবনের জন্য এগুলো আপনাকে বাঁচিয়ে রাখতে হবে।

