জীবনের জন্য সঞ্চয়
রোজগার কম খরচ বেশি। খরচ বেশি হওয়াতে সামাল দেওয়াই মুশকিল। সঞ্চয় করার সুযোগই হচ্ছে না। সঞ্চয়ে বেশি জোর দিতেও পারছেন না। জীবনে সঞ্চয় করার অবশ্যই প্রয়োজন রয়েছে। অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকেন, সঞ্চয়ের প্রয়োজনীয়তা অর্থ উপার্জনের চেয়ে বেশি হতে পারে না। এক্ষেত্রে জরুরী বিষয় হল-অর্থ সঞ্চয় ফলপ্রসূ তখনই সম্ভব, যখন ভালো উপার্জনে সক্ষম হবেন।অনেক মানুষই বিনিয়োগে তেমন উৎসাহ দেখান না। এ বিষয়ে অর্থনৈতিক বিশেষজ্ঞদের বক্তব্য, আর্থিকভাবে সচ্ছল সেই ব্যক্তি হতে পারেন, যারা সঠিক সময়ে সঠিক ক্ষেত্রে সঠিক অর্থের বিনিয়োগ করতে সক্ষম হন।
শেয়ার বা মিউচুয়াল ফান্ড যাইহোক না কেন, যথাযথ বিনিয়োগের অভ্যাস যদি সঠিক সময়ে না গ়়ড়ে তুলতে পারেন, তাহলে ভবিষ্যতে আর্থিক সঞ্চয় সেভাবে হবে না। অনেকে বলে থাকেন, অল্পে সন্তুষ্ট থাকা ভাল, অন্যদিকে যে কোনও ক্ষেত্রে সফল হতে গেলে উচ্চাশা থাকা একান্ত জরুরী। অর্থ রোজগারের ভাবনা বা জেদ যদি না থাকে,তাহলে আর্থিক ক্ষেত্রে সাফল্যের দরজায় পৌঁছানো সম্ভব নয়। সাধ্যের বাইরে গিয়ে কেনাকাটা করাও সম্ভব হবে না। তাহলে সাধ্যের মধ্যেই সাধ পূরণ করতে হবে। খরচ সেটুকুই করবেন,যেটুকু আপনার সাধ্যের মধ্যেই রয়েছে। অন্যথায় সঞ্চয়ের পথ কোনওদিনই প্রশস্ত হবে না।
আপনি নিজের জন্য শুধু নয়, অন্য অনেকের স্বপ্ন পূরণের লক্ষ্যে আর্থিক ক্ষেত্রে স্বাবলম্বী হতে চাইছেন। বাবা-মা, সন্তান, স্ত্রী সহ পরিবারের স্বপ্ন পূরণ করতে চান,এটি একটি মহৎ কর্তব্য অবশ্যই। সেই স্বপ্নটা নিজ স্বপ্ন হিসেবে বাস্তবে রূপ দিতে হবে। নিজের আর্থিক উন্নতির জন্য আপনার শ্রম ও অধ্য বসায়ে যেন ঘাটতি না পড়ে। অন্যের স্বপ্ন পূরণ করতে হলে নিজের স্বপ্ন বলে ভাবতে হবে।

