মানুষের জীবনচিত্রে বদল
স্ট্যাটাস মেনটেন এখন চল। গোটা বিশ্বে প্রযুক্তিগত পরিবর্তন হয়ে চলেছে। মানুষের জীবনচিত্র ক্রমশ বদল হচ্ছে। মানুষ বদলে ফেলছেন দ্রুত নিজেকে। নতুন প্রজন্মের তরুণ-তরুণীরা আধুনিক সমাজ ব্যবস্থায় নিজেকে গড়ে তুলছেন। পিতা-মাতা ও অভিভাবকদের পরিবর্তন হতে হচ্ছে কালের নিয়মে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সন্তান-সন্ততিদের শুধুমাত্র সরকারি চাকরির দিকে নিয়ে যেতে চেষ্টা করবেন না। বর্তমান সময়ে সরকারি, বেসরকারি, ব্যবসা-বাণিজ্য কোনওটাতেই ১০০ শতাংশ নিশ্চয়তা নেই। পড়ুয়ারা যেদিকে যেতে আগ্রহী সেদিকে পাঠানোর চেষ্টা করবেন। উপার্জনের মনোভাব তৈরি করে দিতে চেষ্টা করবেন ।
এক্ষেত্রে বিশেষজ্ঞদের বক্তব্য, আপনার অর্থ ও সন্তান-সন্ততিদের মেধা ব্যালেন্স করে পড়ানোর ব্যবস্থা করলে সুফল মিলতে পারে। উচ্চশিক্ষা বা ডিগ্রির পিছনে ছুটিয়ে সময় ও অর্থ দুটোই ব্যয় হবে। সফল না হলে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছেই। আপনার সন্তান স্কুলের গণ্ডি অতিক্রম করলেই সুনির্দিষ্ট লক্ষ্য নির্বাচন করুন। সন্তান মেধাবী হলেও কিছু এক্সট্রা কারিকুলার এক্টিভিটিজ শেখাতে চেষ্টা করবেন, যা ভবিষ্যত লক্ষ্যপূরণে সফল হতে পারেন। যেমন-হাতে কলমে কাজ শেখানোর চেষ্টা করুন। পড়াশোনার পাশাপাশি কারিগরি জ্ঞান, ছোটো ব্যবসা, পার্ট টাইম জব প্রভৃতি বিষয়ে অভ্যস্ত করে তুলুন। কেবলমাত্র বই পড়ে সময় কাটালে হবে না। সব কিছুতেই সন্তান দক্ষ হবে তা না। বিজনেস মাইন্ডেদেখতে হবে। আবার বিনিয়োগেও ডুবে গেলে চলবে না।

