জীবনকে ধ্বংস করে অলসতা
অলসতা করা ঠিক নয়। এটা নেশায় পরিণত হতে পারে। সময় ও স্বপ্ন ক্রমশ গিলে ফেলতে পারে। বিষয়টি লক্ষ্য করে দেখবেন, প্রাথমিকভাবে মনে হবে-আজ একটু বিশ্রাম নিয়ে নেই। কাজ থাকলে ভাবি আজ নয়, কাল করব। এমন করতে করতে দেখা যাবে দিনের পর দিন চলে গিয়েছে। মাসের পর মাস চলে গিয়েছে। দেখবেন, শুরুর জায়গাতেই দাঁড়িয়ে রয়েছেন আপনি।
অলসতা ধ্বংস করে দেয় জীবনকে। পিছনে টেনে নিয়ে যাবে আপনাকে। হয়তো বুঝতেই পারবেন, আপনি হারিয়ে যাচ্ছেন ক্রমশ। নেশা যেমন মানুষকে শেষ করে দিতে পারে তেমনি অলসতা ধ্বংস করে দিতে পারে জীবনকে। জীবনে চলার ক্ষেত্রে নিজের ভাল লাগা বিষয়গুলির সঙ্গে কখনও আপোষ করতে যাবেন না। যা পছন্দ নয় তা করতে যাবেন না। মুখ বুজে থাকলে মুশকিল। ডিপ্রেশন তৈরি হবে। যা মনের দিক থেকে পছন্দ বা ভাল লাগবে তা করবেন।
অন্যের বিষয়ে বেশি মাথা ঘামাতে দেওয়া ঠিক নয়। আপনার বিষয়ে অপরকে বেশি মাথা ঘামাতে দেবেন না। সবাই যে সুন্দর করে কথা বলবে এমন নয়। সকলের সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করবেন। ব্যক্তিগতভাবে সকলের সঙ্গে ভালো ব্যবহার করতে চেষ্টা করবেন। নিজের ব্যক্তিগত জীবনের কথা সকলকে বলতে যাবেন না। পাশাপাশি সম্মান সেই ব্যক্তিকেই করবেন যে সম্মান দেবে। ভুলকে ভুল আর ঠিককে ঠিক বলতে শিখতে হবে। সমস্যা আসলেও তার মোকাবিলা করতে হবে। জীবনে আপনার ভাল লাগাটা কারও জন্যই বাদ দিতে যাবেন না।

