বিশ্বাসযোগ্যতা মূল্যহীন হয়ে দাঁড়াচ্ছে কি?

Credibility becoming worthless

আজকাল অনেককে এখন বলতে শোনা যায়, ভালো হয়ে লাভ কি ? তাহলে কি ভালো মানুষের সংখ্যা কমছে? মানুষ এখন মুখোশ পরে ঘুরে বেড়ায়। মুখ আর মুখোশ বুঝে ওঠাই দায়। বিশ্বাসযোগ্যতা হারিয়ে যাচ্ছে ক্রমশ। এখনকার সমাজ ব্যবস্থার উপলব্ধি-“যে যত চালাক, সে তত সফল।” সাফল্যের পিছনে মানবতা থাকার দরকার নেই। সমাজটা পরিবর্তন হচ্ছে দিনের পর দিন। ভাঙন এসেছে সমাজে। সমাজের এই ধরণের বদল মানুষের অস্তিত্বের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়ায়।

সমাজের প্রকৃত শিক্ষিত-সমাজ সংস্কারকরা বলছেন, যদি ভালো মানুষরা হারিয়ে যেতে থাকে, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কাকে দেখে শিখতে চেষ্টা করবে? সততা হারালে চলবে না। প্রতারণা দিয়ে সমাজের শুভ কিছু হয় না। মনে রেখে জীবনের পথ চলবেন-
ভালো থাকা আজ সত্যিই কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে সততা ও মানবতার প্রয়োজন রয়েছে। মনে রাখবেন, সমাজ এখনও কিছু মানুষের সৎ আচরণের উপর নির্ভর করে দাঁড়িয়ে রয়েছে। সমাজ অবক্ষয়ের যুগে সবাইকে বদলানো সম্ভব নয়। তবে একজনের আলো অনেক অন্ধকার দূর করতে সক্ষম হবে। ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। ভালো থাকার জন্য শক্তি অর্জন করুন এবং সাহসী হোন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *