রোজই নিত্য নতুন লড়াই

Everyday is a new struggle

জীবনে সংগ্রাম চলবেই। অনেকে বলেন, জীবন একটা যুদ্ধ। কখনও ভাববেন না যে. জীবনে সংগ্রাম বা লড়াই শেষ হয়ে গিয়েছে। নতুন নতুন লড়াই জীবনে থাকবে। যতদিন এই জীবন থাকবে, ততদিন লড়াই করে যেতে হবে। রোজই নিত্য নতুন লড়াই। নানা রূপে সেই লড়াই থাকবে। একটা কথা মাথায় রেখে চলবেন, সমস্যায় ভেঙে পড়াটা সমস্যার সমাধান নয়। সমস্যা মোকাবিলায় মনকে বোঝাতে হয়, জীবনের একটা অংশের সমস্যা। একজন অভিজ্ঞতাসম্পন্ন মানুষ বলে থাকেন, জীবনে চলার পথে ধৈর্য ধরে তার মোকাবিলা করতে হয়। আবার কখনও বা পরিশ্রম করে সেই সমস্যার সমাধান করতে হয়। একটি কথা এ প্রসঙ্গে প্রাসঙ্গিক, শিশু-কৈশর বয়সটা জীবনের শান্ত নদীর মতো। সেই পথ পেরিয়ে এলে উত্তাল সমুদ্রে এগিয়ে যাওয়ার পথটা শুরু হয়। তাই জীবনের পথ শুরু করার ক্ষেত্রে প্রস্তুত থাকবেন জীবন সংগ্রামে যুদ্ধ করার জন্য। জীবনের সাফল্য পেতে গেলে লড়াই করে বাঁচতে হবে এটা বুঝে নিন। সেই ভাবেই নিজেকে প্রস্তুত করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *