জীবনে অর্থই সব নয়

Money is not everything

জীবনে অর্থই সব নয়। সমাজে আপনার কোনও সন্মান নেই, এমন ভাবার কোনও কারণ নেই। শুধু টাকার পিছনে ছুটে চলাই জীবন নয়। শুধু টাকাকেই ভালোবাসতে হবে এমন নয়। নিজের পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধু-মহলে আপনার কোনও মূল্য নেই, এমন ভাবতেও যাবেন না। অনেকে মনে করেন, জীবনে আসল সৌন্দর্য ইনকাম বা রোজগার। শিক্ষার ডিগ্রি থাকলে আপনার থাকবে আদর্শ। অনেকে বলেন বা ভাবেন আসল ডিগ্রি হচ্ছে রোজগার। আবার অনেকে মনে করেন, টাকা না থাকলে আপনার সব সমস্যার সমাধানও হবে না। টাকা থাকলে মানুষজনও আপনার চারপাশে ঘোরাঘুরি করবে। আত্মীয়-স্বজনরা আপ্যায়ন করবে। সন্তানরা আদর-যত্ন করবে। তবে এমনটা নাও হতে পারে। আপনার সম্মান আপনার কাছে। আপনার ব্যক্তিত্ব, আপনার আচরণ আপনার ব্যক্তিত্বকে চিনিয়ে দেবে। অর্থের বাইরে এসেও আপনার সামাজিক মর্যাদা বাড়তে পারে আপনার দৃঢ়চেতা মানসিকতার জন্য। জীবনে চলার জন্য অর্থের প্রয়োজন রয়েছে। তবে মানুষ সম্মান করবে আপনার ব্যক্তিত্বের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *