পরিকল্পনা বাস্তবায়ন করা জরুরি

Implementing a plan

সময় দ্রুত বদলে যাচ্ছে। বদলে যাচ্ছে জীবনের ধরণ-ধারনও। তাই পরিকল্পনা গ্রহণ করা জরুরি। কাজ শুরু করতে হবে পরিকল্পনা করে। মনে রাখবেন, পরিকল্পনা করাটা খুবই সহজ একটি কাজ। তবে সেই পরিকল্পনা বাস্তবায়ন করাটা সহজ কাজ নয়। মস্তিষ্ক সব সময় পরিকল্পনার জন্য সাময়িক আনন্দ পেয়ে থাকে। পরিকল্পনা মানেই কাজ শেষ, এমন ভাববেন না। বাস্তবে কাজ শুরু না করলে তা থেকে যায় কল্পনাতেই। অনেকেই কাজ শুরু করতে সঠিক মুহূর্তের অপেক্ষা করে থাকে।
সবকিছু ঠিকঠাক হলে শুরু করব, এই ধারণাতে যাওয়া উচিত নয়। সেই ভাবনা থেকে সরে আসতে হবে। জীবন একেবারে পরিকল্পনা মাফিক হবে এমন ভাববেন না। এমন অপেক্ষার মানে হল- আপনি কাজে ভয় পেয়ে যাচ্ছেন। জীবনে সফল হওয়া ব্যক্তিত্বরা বলে থাকেন, ছোট পদক্ষেপ নিয়ে সামনের দিকে এগিয়ে চলতে হবে। বড় কিছু করার লক্ষ্যে ছোট করে শুরু করতে হবে। ব্যর্থতার ভয় থাকলে চলবে না। ব্যর্থতা হচ্ছে জীবনের একটা অংশ। আপনাকে ভুল থেকেই শিক্ষা গ্রহণ করতে হবে। ব্যর্থ হওয়া থেকেই শিক্ষা নিতে হবে। তা না হলে সফলতার দরজায় পৌঁছাতে পারবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *