হাইড্রোপোনিক কৃষি পদ্ধতি উপার্জনের নতুন দিশা

hydroponic farming

যেভাবে জনসংখ্যা বাড়ছে তাতে উদ্বেগও বাড়ছে। কেন জানেন? আমি-আপনি ভাবছি কম। সবচেয়ে বেশি ভাবিত হচ্ছেন কৃষিবিজ্ঞানীরা। জনসংখ্যা যেমন বাড়ছে তেমনি কমে আসছে কৃষিজমি। পাশাপাশি কৃষিজীবীর সংখ্যা কমে আসছে। পরিশ্রমের পেশা ছেড়ে অনেক কৃষক পেশা পরিবর্তন করছেন। কৃষক পরিবারের সন্তান আর কৃষিকাজে নামছেন না। লেখাপড়া শিখে অন্য পেশায় নেমে পড়ছেন। আর বেড়েছে চাষের খরচ। সব মিলিয়ে চিন্তা বেড়েছে। এত বিপুল জনসংখ্যায় চাষের ফলন বাড়াতে না পারলে মহা-বিপদ। বিকল্প চাষের পদ্ধতি নিয়ে নিরন্তর ভাবনা-চিন্তা চলছে। এই মুহূর্তে হাইড্রোপোনিক কৃষি পদ্ধতি নিয়ে বিকল্প চাষাবাদের কথা ভাবতে হচ্ছে।

বিশ্বে এই বিকল্প চাষের পদ্ধতি নিয়ে কাজ চলছে। অনেকে চাষের পরিমাণ বাড়ানোর জন্য আধুনিক বিজ্ঞানসম্মত হাইড্রোপোনিক কৃষি পদ্ধতির ওপর নির্ভর করছেন। মনে করা হচ্ছে,এই কৃষি পদ্ধতি আগামী দিনের দিশারী হতে চলেছে। এই কৃষি পদ্ধতি আসলে কী অনেকেই জানেন না। কৃষিবিজ্ঞানীরা বলছেন,হাইড্রোপোনিক কৃষি পদ্ধতি হল-মাটি বিহীন পাত্রে যথাযথ খাদ্য ও জলের সরবরাহ পেয়ে গাছ বাঁচে ও বৃদ্ধি পায়। প্রতিকূল পরিবেশেও খাদ্যের জোগান ঠিক রাখা সম্ভব। ভূমিহীন কৃষকদের এই বিকল্প পদ্ধতিতে চাষের অধীনে আনা সম্ভব। উপার্জনের দিশা দেওয়াও সম্ভব। আমাদের রাজ্যেও এই চাষের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। খোঁজ-খবর শুরু করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *