কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারে ১৭,৭২৭
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: গ্রুপ বি ও গ্রুপ-সি পদে ১৭,৭২৭ নিচ্ছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিস ও মন্ত্রকে। কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন (SSC CGL)-২০২৪-এর মাধ্যমে নিয়োগের জন্য প্রার্থী বাছাই করা হবে স্টাফ সিলেকশন কমিশন। নিয়োগ হবে নিচে বলা পদগুলিতে। যে কোনও ভারতীয় নাগরিক নিচের মতো যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন।
গ্রুপ-বি পদগুলি হল– অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার (সিএসএস), অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার (আইবি), অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার (রেলওয়ে), অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার (এক্সটার্নাল অ্যাফেয়ার্স), অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার (এএফএইচকিউ), অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার (ই এন্ড আইটি), অ্যাসিস্ট্যান্ট/ অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার (অন্যান্য মন্ত্রক), ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স (সিবিডিটি), ইন্সপেক্টর (সেন্ট্রাল এক্সাইজ) (সিবিআইসি), ইন্সপেক্টর (প্রিভেন্টিভ অফিসার) (সিবিআইসি), ইন্সপেক্টর (এক্সামিনার) (সিবিআইসি), অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার (ডিরেক্টর অফ এনফোর্সমেন্ট), সাব-ইন্সপেক্টর (সিবিআই), ইন্সপেক্টর পোস্টস (ডিপার্টমেন্ট অফ পোস্টস), ইন্সপেক্টর (সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স)। এই পদগুলির মাইনে ৪৪,৯০০ – ১,৪২,৪০০ টাকা।
অ্যাসিস্ট্যান্ট/অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার (অন্যান্য মন্ত্রক),এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট (সিবিআইসি), রিসার্চ অ্যাসিস্ট্যান্ট (ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন), ডিভিশনাল অ্যাকাউন্ট্যান্ট (সি অ্যান্ড এজি), সাব-ইন্সপেক্টর (এনআইএ), সাব-ইনস্পেক্টর/ জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার (এনসিবি), জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার (এস অ্যান্ড পিআই)। এই পদগুলির ক্ষেত্রে মাইনে ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা।
গ্রুপ-সি পদগুলি হল- অডিটর (সি অ্যান্ড এজি), অডিটর (সিজিডিএ), অডিটর (অন্যান্য মন্ত্রক), একাউন্ট্যান্ট (সি অ্যান্ড এজি), একাউন্ট্যান্ট (সিজিএ), একাউন্ট্যান্ট/ জুনিয়র একাউন্ট্যান্ট (অন্যান্য মন্ত্রক)। এই পদগুলির মাইনে ২৯,২০০ – ৯২,৩০০ টাকা।
পোস্টাল অ্যাসিস্ট্যান্ট/ শর্টিং অ্যাসিস্ট্যান্ট (ডিপার্টমেন্ট অফ পোস্টস), সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট/ আপার ডিভিশন ক্লার্ক (সেন্ট্রাল গভর্নমেন্ট অফিস), সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট (এমইএস), ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট (সিবিডিটি), ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট (সিবিআইসি), সাব-ইনস্পেক্টর (সিবিএন)। এই পদগুলির মাইনে ২৫,৫০০ – ৮১,১০০ টাকা।
বয়স হতে হবে ১-৮-২০২৪ তারিখের হিসেবে ১৮ থেকে ২৭, ২০ থেকে ৩০, ১৮ থেকে ৩০ এবং ১৮ থেকে ৩২ বছরের মধ্যে।
প্রার্থীবাছাই হবে অনলাইন কম্পিউটার বেসড পরীক্ষা, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে।
আবেদন করবেন অনলাইনে https://ssc.gov.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ২৪ জুলাইয়ের মধ্যে। ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। জমা দেবেন অনলাইনে। তফশিলি, মহিলা, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের এই ফি দিতে হবে না। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

