BECILCentral Government Trending News 

ইলেক্ট্রনিক মিডিয়া মনিটরিংয়ে ২৩১ অডিটর, অ্যাসিস্ট্যান্ট

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: কনটেন্ট অডিটর, সিনিয়র মনিটর সহ বিভিন্ন পদে ২৩১ জনকে নিচ্ছে দিল্লির ইলেক্ট্রনিক মিডিয়া মনিটরিং সেন্টারে। নিয়োগ হবে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে। প্রার্থীবাছাই করবে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট ইন্ডিয়া লিমিটেড (বেসিল)।

কনটেন্ট অডিটর: শূন্যপদ ৭টি। সংশ্লিষ্ট বিষয়ের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা এবং ৩ বছরের অভিজ্ঞতা। থোক মাইনে ৫৯,৭৬০ টাকা।

সিনিয়র মনিটর: শূন্যপদ ২০টি। সংশ্লিষ্ট বিষয়ের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা এবং ২ বছরের অভিজ্ঞতা। থোক মাইনে ৪৪,৮২০ টাকা।

মনিটর: শূন্যপদ ১৬৫টি। যে কোনও শাখার গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা কম্পিউটারে দক্ষ হলে এবং সংশ্লিষ্ট ভাষার জ্ঞান থাকলে আবেদন করতে পারেন। সঙ্গে ১ বছরের অভিজ্ঞতা থাকা চাই। থোক মাইনে ৩৪,৩৬২ টাকা।

এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ ৫টি। যে কোনও শাখার গ্র্যাজুয়েট ডিগ্রি ও কম্পিউটারে দক্ষতা। থোক মাইনে ২৩,০৮২ টাকা।

লজিস্টিক অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ ৮টি। উচ্চমাধ্যমিক পাশ ও কম্পিউটার অপারেশনে দক্ষতা। থোক মাইনে ২১,২১৫ টাকা।

মেসেঞ্জার/ পিওন: শূন্যপদ ১৩টি। অষ্টম শ্রেণি পাশ। থোক মাইনে ১৯,২৭৯ টাকা।

সিনিয়র শিফট ম্যানেজার: শূন্যপদ ১টি। সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখার গ্র্যাজুয়েট ও ১ বছরের অভিজ্ঞতা। থোক মাইনে ৪৯,৩০২ টাকা।

শিফট ম্যানেজার: শূন্যপদ ৩টি। সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখার ডিপ্লোমা ও ১ বছরের অভিজ্ঞতা। থোক মাইনে ৪০,৩৩৮ টাকা।

সিস্টেম টেকনিশিয়ান: শূন্যপদ ৯টি। ইলেক্ট্রনিক্স/ কম্পিউটার নেটওয়ার্কিংয়ের আইটিআই পাশ। থোক মাইনে ২১,২১৫ টাকা।

প্রার্থীবাছাই হবে স্কিল টেস্ট/ ইন্টারভিউয়ের মাধ্যমে। বাছাই প্রক্রিয়ায় যাওয়ার সময় যাবতীয় নথিপত্রের মূল ও সেগুলির জেরক্স সঙ্গে নিয়ে যাবেন।

আবেদন করবেন অনলাইনে https://www.becil.com বা https://becilregistration.in ওয়েবসাইটের মাধ্যমে ২৪ জুনের মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে যাবতীয় নথিপত্র স্ক্যান করে রাখবেন। রেজিস্ট্রেশন ও অ্যাপ্লিকেশন ফি বাবদ দিতে হবে জেনারেল/ ওবিসি/ প্রাক্তন সমরকর্মী/ মহিলাদের ক্ষেত্রে ৮৮৫ (একাধিক পদের প্রতিটিতে আবেদনের জন্য অতিরিক্ত ৫৯০) টাকা এবং তফশিলি/ শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৫৩১ (একাধিক পদের প্রতিটিতে আবেদনের জন্য অতিরিক্ত ৩৫৪) টাকা। ফি জমা দেবেন কেবলমাত্র অনলাইনে। ফি জমা হয়ে গেলে ই-রিসিপ্টের প্রিন্ট নিয়ে নেবেন। এক্ষেত্রে অতিরিক্ত ফি প্রার্থীকেই বহন করতে হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: 463. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

Related posts

Leave a Comment