Teaching 

সেন্ট জেভিয়ার্স কলেজে অধ্যাপনার সুযোগ: কারা করতে পারবেন আবেদন?

কলকাতার বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট জেভিয়ার্স কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইচ্ছুক প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে।

পদ সংখ্যা: ১ টি
বিভাগ: বাণিজ্য (মর্নিং সেকশান)
যোগ্যতা:

স্নাতকোত্তরে ৫৫% নম্বর সহ MCom ডিগ্রি
UGC-NET/SET/SLET পরীক্ষায় উত্তীর্ণ (PhD প্রাপ্তদের জন্য NET/SET বাধ্যতামূলক নয়)
প্রাসঙ্গিক বিষয়ে গবেষণা অভিজ্ঞতা (সুবিধাজনক)

বয়স:

সর্বোচ্চ ৩৭ বছর (SC/ST প্রার্থীদের জন্য বয়সসীমা শিথিল)

বেতন: বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই (জানতে কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন)

আবেদন প্রক্রিয়া:

একটি জীবনবৃত্তান্ত (CV) তৈরি করুন
শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রমাণপত্র সহ অন্যান্য প্রাসঙ্গিক নথি সংগ্রহ করুন
নির্ধারিত আবেদনপত্র (বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায়) পাঠান
আবেদন ফি: ₹2,000 (ডিমান্ড ড্রাফট)

শেষ আবেদন তারিখ: ১১ মে, ২০২৪

Related posts

Leave a Comment