সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেন? আপনার জন্য রয়েছে এই চাকরির সুযোগ

আজকের দ্রুত গতির জীবনে মানসিক চাপের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় সাইকোলজি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে। সাইকোলজিতে পড়াশোনা করে ক্যারিয়ার গড়ার জন্য বিভিন্ন সম্ভাবনাময় ক্ষেত্র রয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠান: স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কাউন্সেলর হিসেবে কাজ করতে পারেন।
কর্পোরেট কোম্পানি:এইচআর, মার্কেটিং, ডেটা অ্যানালিসিস, বিজ্ঞাপন, মিডিয়া ইত্যাদি বিভাগে কাজ করতে পারেন।
স্বাস্থ্যসেবা: ক্লিনিক, হাসপাতাল, মানসিক স্বাস্থ্য কেন্দ্রে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, থেরাপিস্ট, হেলথ সাইকোলজিস্ট, নিউরো সাইকোলজিস্ট হিসেবে কাজ করতে পারেন।
ফরেনসিক ক্ষেত্র: পুলিশ, অপরাধ শাখা, প্রতিরক্ষা বিভাগে ফরেনসিক সাইকোলজিস্ট হিসেবে কাজ করতে পারেন।
গবেষণা: বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠানে সাইকোলজির বিভিন্ন শাখায় গবেষণা করতে পারেন।

শিক্ষাগত যোগ্যতা:

স্নাতক:সাইকোলজিতে স্নাতক ডিগ্রি অর্জনের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা যায়।
স্নাতকোত্তর: স্নাতকোত্তর ডিগ্রি (এম.এ., এম.ফিল., এম.এস.) অর্জনের মাধ্যমে আরও ভালো সুযোগ পাওয়া যায়।
পিএইচডি: গবেষণা ও শিক্ষকতার ক্ষেত্রে পিএইচডি ডিগ্রি অপরিহার্য।

রাজ্যে উচ্চশিক্ষার সুযোগ:

কলকাতা বিশ্ববিদ্যালয়
ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি
আসানসোলের কাজী নজরুল ইউনিভার্সিটি
ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *