ঝড়-বৃষ্টির সতর্কতা
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক:দেশের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসম ভবন। আবারও আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে ৷ আবহাওয়া দফতর সূত্রের খবর,পশ্চিমী হিমালয় অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি হতে পারে তুষারপাতও ৷ উত্তর-পশ্চিম-ভারতের বিভিন্ন প্রান্তে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে ৷ আগামী কয়েক দিন কড়া ঠান্ডার পূর্বাভাস রয়েছে ৷ উত্তর ভারতে শৈত্যপ্রবাহের ইঙ্গিত ৷ রাজস্থানের বেশ কিছু এলাকায় কমলা সতর্কতা জারি হয়েছে বলে খবর।

