ম্যাজাগন ডকে ৮৬ অ্যাপ্রেন্টিস
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ৮৬ আসনে ডিপ্লোমা এবং গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস নিচ্ছে ম্যাজাগন ডক শিপ বিল্ডার্স লিমিটেড (এমডিএল)।
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: আসন ৭৯টি। নেওয়া হবে কেমিক্যাল, কম্পিউটার, সিভিল, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, মেকানিক্যাল ও প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এবং শিপবিল্ডিং টেকনোলজি ডিসিপ্লিনে। সংশ্লিষ্ট ডিসিপ্লিনে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ডিগ্রিধারী হলে আবেদন করতে পারবেন। স্টাইপেন্ড মাসে ৯,০০০ টাকা।
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস: আসন ৭টি। নেওয়া হবে ইলেক্ট্রিক্যাল, এবং মেকানিক্যাল ডিসিপ্লিনে। সংশ্লিষ্ট ডিসিপ্লিনে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ডিপ্লোমাধারী হলে আবেদন করতে পারবেন। স্টাইপেন্ড মাসে ৮,০০০ টাকা।
২টি ক্ষেত্রেই বয়স হতে হবে অ্যাপ্রেন্টিসশিপ রুলস অনুযায়ী।
প্রার্থিবাছাই হবে মেধার ভিত্তিতে এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। কোনও দরখাস্তের ফি দিতে হবে না।
আবেদন করবেন https://mazagondock.in ওয়েবসাইটের মাধ্যমে, ২৫ জানুয়ারির মধ্যে। বিজ্ঞপ্তি নং MDLATS/3/2021. আরো বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন:: এখানে
অনলাইন আবেদন করতে ক্লিক করুন:: এখানে

