AIIMS RaebareliCentral Government Government Jobs 

১৯৫ অধ্যাপক উত্তর প্রদেশের এইমসে

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ১৯৫ অধ্যাপক নিচ্ছে উত্তর প্রদেশের অল ইন্ডিয়া ইনস্টিটউট অফ মেডিক্যাল সায়েন্সেসে। নিয়োগ হবে মোট ৩৩টি স্পেশালিটি/ সুপার স্পেশালিটিতে। মাইনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতোই।

মেডিক্যাল ক্যান্ডিডেটদের – ১) প্রথম এবং দ্বিতীয় সিডিউল অথবা তৃতীয় সিডিউলের পার্ট-টু -এর অন্তর্গত মেডিক্যাল কোয়ালিফিকেশন। ২) সংশ্লিষ্ট বিষয়ের পোস্ট-গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশন। সঙ্গে শিক্ষকতা এবং/ অথবা রিসার্চের প্রয়োজনীয় অভিজ্ঞতা।

নন-মেডিক্যাল ক্যান্ডিডেটদের – ১) সংশ্লিষ্ট বিষয়ের পোস্ট গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশন। ২) ডক্টরেট ডিগ্রি। সঙ্গে শিক্ষকতা এবং/ অথবা রিসার্চের প্রয়োজনীয় অভিজ্ঞতা। বিস্তারিত তথ্য ওয়েবসাইটে/ পিডিএফে। নন-মেডিক্যাল ক্যান্ডিডেটদের নিয়োগ হবে কেবলমাত্র অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি এবং ফিজিওলজি ডিপার্টমেন্টে।

প্রার্থিবাছাই করবে স্ট্যান্ডিং সিলেকশন কমিটি। প্রয়োজনে লিখিত পরীক্ষা হতে পারে।

দরখাস্তের ফি বাবদ দিতে হবে ২,০০০ (তফশিলি হলে ১,০০০) টাকা। অবসরপ্রাপ্ত অধ্যাপকদের চুক্তি এবং ডেপুটেশনের ভিত্তিতে নিয়োগের ক্ষেত্রে কোনও দরখাস্তের ফি দিতে হবে না।

অনলাইন আবেদন রেজিস্ট্রেশন করবেন www.aiimsexams.ac.in এবং www.aiims.edu ওয়েবসাইটের মাধ্যমে। অনলাইন দরখাস্তের প্রিন্ট নিয়ে স্পীড পোস্ট/ রেজিস্টার্ড পোস্ট/ ক্যুরিযারে পাঠাবেন এই ঠিকানায়: Senior Administrative Officer, Recruitment Cell, 1st floor, Medical College Building AIIMS, Munshiganj, Dalmau Road, Raebareli, Uttar Pradesh Pin 229405. পৌঁছনো চাই ১০ জানুয়ারি, ২০২২-এর মধ্যে। যাবতীয় প্রমাণপত্রের স্ব-প্রত্যয়িত কপি ও দরখাস্ত ভরা খামের ওপর লিখতে হবে “APPLICATION FOR THE POST OF ……………………IN DEPTT OF ……………..” বিজ্ঞপ্তি নং AIIMS/Rbl/Admin/Rec./Faculty/2021/5063. যাবতীয় নতুন তথ্য/ আপডেট পাবেন www.aiimsrbl.edu.in ওয়েবসাইটে। বিস্তারিত তথ্য ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন:: এখানে

Related posts

Leave a Comment