NFLtdCentral Government Government Jobs 

ন্যাশনাল ফার্টিলাইজার্সে ১৮৩ পদে নন-এক্সিকিউটিভ ওয়ার্কার

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট, অ্যাটেন্ড্যান্ট গ্রেড-ওয়ান, ফিটার প্রভৃতি নন-এক্সিকিউটিভ (ওয়ার্কার) পদে ১৮৩ জনকে নিচ্ছে ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড। নেওয়া হবে পানিপথ, বাঠিন্ডা, বিজয়পুর ইউনিটে এবং মার্কেটিং ডিভিশনে। নীচের মতো যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারেন।

অনলাইন আবেদনের শেষ তারিখ ১০ নভেম্বর থেকে বেড়ে ১৭ নভেম্বর হয়েছে।

সেই সব যোগ্য প্রার্থীরা, যাঁদের নাম, স্থানীয় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ (এক্সচেঞ্জগুলিতে) বা ডিস্ট্রিক্ট সৈনিক রিসেটলমেন্ট বোর্ডে রেজিস্টার্ড এবং পানিপথ, বাঠিন্ডা, বিজয়পুর ইউনিটে নন-এক্সিকিউটিভ পদের জন্য স্পনসর হয়েছে তাঁরা অনলাইনে আবেদন করবেন।

গ্রেড -ওয়ান (ইলেক্ট্রিক্যাল): শূন্যপদ ১৯টি। মাধ্যমিক/ সমতুল পাশ এবং ইলেক্ট্রিশিয়ান ট্রেডের আইটিআই পাশ। মাইনে ২১,৫০০ – ৫২,০০০ টাকা। অ্যাটেন্ড্যান্ট গ্রেড -ওয়ান (মেকানিক্যাল) ফিটার: শূন্যপদ ১৭টি। মাধ্যমিক/ সমতুল পাশ এবং ফিটার ট্রেডের আইটিআই পাশ। মাইনে ২১,৫০০ – ৫২,০০০ টাকা। লোকো অ্যাটেন্ড্যান্ট গ্রেড -থ্রি: শূন্যপদ ১৯টি। মাধ্যমিক/ এসএসএলসি/ এসএসসি/ সমতুল পাশ এবং আইটিআই পাশ। মাইনে ২১,৫০০ – ৫২,০০০ টাকা। লোকো অ্যাটেন্ড্যান্ট গ্রেড -টু: শূন্যপদ ৪টি। মেকানিক্যাল ইঞ্জিনিযারিংয়ের ডিপ্লোমাধারী। মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ: শূন্যপদ ১৫টি। অ্যাগ্রিকালচারের বি.এসসি পাশ।

সব পদের ক্ষেত্রেই ৩০-০৯-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

প্রার্থিবাছাই হবে ১৫০ নম্বরের অনলাইন টেস্টে পাওয়া নম্বরের ভিত্তিতে এবং যাবতীয় প্রমাণপত্র যাচাইয়ের মাধ্যমে। পরে প্রাথমিকভাবে বাছাই প্রার্থীদের (কোয়ালিফাইং নেচারের) স্কিল (ট্রেড) টেস্ট হতে পারে। অনলাইন টেস্টে সফল হতে অন্তত ৫০ শতাংশ নম্বর পেতে হবে।

দরখাস্তের ফি বাবদ সকলকেই দিতে হবে ২০০ টাকা, ১৭ নভেম্বরের মধ্যে। সঙ্গে ব্যাঙ্ক চার্জ অতিরিক্ত (প্রার্থীকেই দিতে হবে)।

দরখাস্ত করবেন অনলাইনে www.nationalfertilizers.com ওয়েবসাইটের কেরিয়ার লিঙ্কের মাধ্যমে, ১৭ নভেম্বরের মধ্যে। একটি পদের জন্য আবেদন করবেন এবং একটিমাত্র আবেদন করবেন। এরজন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি থাকা চাই।

দরখাস্ত পূরণ, ফি পেমেন্ট ইত্যাদি বিষয়ে কোনও প্রশ্ন থাকলে মেল করতে পারেন nfl@onlineregistrationforms.com আইডিতে বা যে কোনও কাজের দিন সকাল ১০টা থেকে ৬টার মধ্যে ফোন করতে পারেন 0265-6118197 হেল্পলাইন নম্বরে। বিজ্ঞপ্তি নং : 03/2021. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment