NFLtdCentral Government Government Jobs 

২৪ ম্যানেজমেন্ট ট্রেনি ন্যাশনাল ফার্টিলাইজার্স লিমিটেডে

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ম্যানেজমেন্ট ট্রেনি (মার্কেটিং) এবং ম্যানেজমেন্ট ট্রেনি (এইচআর) পদে ২৪ জনকে নিচ্ছে ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেডে। নেওয়া হবে এম.এসসি এবং এমবিএ পাশ প্রার্থীদের থেকে।

ম্যানেজমেন্ট ট্রেনি (মার্কেটিং): শূন্যপদ ১২টি। যে কোনও স্পেশ্যালাইজেশন সহ এম.এসসি. (অ্যাগ্রিকালচার) পাশ অথবা অ্যাগ্রিকালচারের যে কোনও ডিসিপ্লিনে স্পেশ্যালাইজেশন সহ এম.এসসি. পাশ অথবা অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে বি.এসসি. (অ্যাগ্রিকালচার) -এ পুরো সময়ের রেগুলার বি.এসসি. ডিগ্রি কোর্স পাশ এবং অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে মার্কেটিং/ অ্যাগ্রি বিজনেস মার্কেটিং/ ইন্টারন্যাশনাল মার্কেটিং/ রুরাল ম্যানেজমেন্ট -এর যে কোনও একটির (ইউজিসি/ এআউসিটিই স্বীকৃত) ২ বছরের পুরো সময়ের এমবিএ বা পিজিডিবিএম ডিগ্রিধারী হতে হবে।

ম্যানেজমেন্ট ট্রেনি (এইচ আর): শূন্যপদ ১২টি। পার্সোনাল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন্স/ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট/ এইচ আর -এর যে কোনও একটিতে স্পেশ্যালাইজেশন সহ ইউজিসি বা এআইসিটিই স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে ২ বছরের পুরো সময়ের এমবিএ/ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমাধারী হতে হবে।

দুটি ক্ষেত্রেই ২৩.১১.২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ২৯ বছরের মধ্যে। মাইনে ৪০,০০০ – ১,৪০,০০০ টাকা।

প্রার্থিবাছাই হবে প্রাথমিকভাবে দরখাস্ত বাছাই এবং অনলাইন টেস্ট ও তাতে সফলদের ইন্টারভিউয়ের মাধ্যমে। শূন্যপদের ৫ গুণ প্রার্থীকে ইন্টারভিউয়ে ডাকা হবে। চূড়ান্ত বাছাইদের ক্যাটেগরি অনুযায়ী মেধাতালিকা প্রস্তুত করা হবে।

তফশিলি/ প্রতিবন্ধী/ প্রাক্তন সমরকর্মী/ ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট ছাড়া অন্যান্য প্রার্থীদের দরখাস্তের ফি বাবদ দিতে হবে ৭০০ টাকা।

আবেদন করবেন অনলাইনে ২৩ নভেম্বরের মধ্যে। পদ্ধতি পাবেন ওয়েবসাইটে।আবেদন করার সময় জন্ম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কাস্ট, ইডব্লুএস, প্রতিবন্ধকতা, প্রাক্তন সমরকর্মী, জম্মু ও কাশ্মীরের বাসিন্দা এবং আইডি প্রুফ হিসেবে (আধার/ প্যান/ পাসপোর্ট/ ভোটার আইডি/ সরকারি আইডি কার্ড/ রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের পাস বুক) -এর যে কোনও একটি এবং পাসপোর্ট মাপের ছবি ও সই স্ক্যান আপলোড করতে হবে। বিজ্ঞপ্তি নং 04/2021. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে। অফিসিয়াল ওয়েবসাইট https://www.nationalfertilizers.com/

অনলাইন আবেদন করুন: || রেজিস্ট্রেশন || লগইন ||

Related posts

Leave a Comment