Reserve Bank of India-2Miscellaneous 

ভারতের বিদেশি মুদ্রার ভাণ্ডার

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ভারতের বিদেশি মুদ্রার ভাণ্ডার ৯০.৮ কোটি ডলার কমেছে। গত ২২ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে এই পরিসংখ্যান সামনে এসেছে। রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী জানানো হয়েছে, এক্ষেত্রে তা দাঁড়িয়েছে ৬৪,০১০ কোটি ডলার। উল্লেখ করা যায়, আগের সপ্তাহে ওই ভাণ্ডার ১৪৯.২ কোটি ডলার বেড়ে দাঁড়িয়েছিল। সূত্রের খবর, গত ৩ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে ৬৪,২৪৫.৩ কোটি ডলারে পৌঁছে সর্বকালীন রেকর্ড স্পর্শ করেছিল।

Related posts

Leave a Comment